📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নোংরা নালায় পেশাব নয়

📄 নোংরা নালায় পেশাব নয়


হযরত ইব্রাহীম নাখঈ (রহঃ) বলেছেন : নোংরা-দুর্গন্ধময় নালায় প্রস্রাব করো না, এর দ্বারা কোন রোগ এসে গেলে তার চিকিৎসা করা মুশকিল হয়ে দাঁড়ায়। (৬)

টিকাঃ
(৬) কিতাবুল অসাহ্, আবূ বকর বিন আবী দাউদ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 মুসলিম ও মুশরিক জিনের ঘর কোথায় কোথায়

📄 মুসলিম ও মুশরিক জিনের ঘর কোথায় কোথায়


হযরত বিলাল বিন হারিস (রাঃ) বলেছেন: আমরা নবীজীর সাথে এক সফরে কোন এক জায়গায় যাত্রা-বিরতি দিলাম। তিনি পায়খানায় গেলেন। আমি তাঁর কাছে পানির পাত্র নিয়ে গেলাম। (সেখানে) আমি কিছু লোকের ঝগড়া-বিবাদ ও চেঁচামেচি শুনলাম। ওই ধরনের চেঁচামেচি আগে কখনও শুনিনি। তো নবীজী ফিরে আসতে আমি নিবেদন করলাম, হে আল্লাহর রসূল (সাঃ)! আমি আপনার কাছে লোকজনের ঝগড়া ও চেঁচামেচি শুনেছি। ওই ধরনের আওয়াজ মানুষের থেকে কখনও শুনিনি। নবীজী বললেন:
اِخْتَصَمَ عِنْدِيَ : الْجِنَّ وَالْمُسْلِمُونَ وَالْجِنَّ الْمُشْرِكُونَ فَسَأَلُونِي أَنْ
আমার কাছে মুসলমান জ্বিন ও মুশরিক জ্বিনরা ঝগড়া করছিল। তারা আমার কাছে আবেদন করল যে, আমি যেন ওদের বাসস্থান ঠিক করে দিই। তো আমি মুসলিম জ্বিনদের 'জালস' দিয়েছি এবং মুশরিক জ্বিনদের 'গওর' দিয়েছি। আমি (আবদুল্লাহ্ বিন কাসীর, রাবী) জিজ্ঞাসা করলাম, এই 'জালস' ও 'গওর' কী? (হযরত বিলাল বিন হারীস) বললেন, জালস মানে বস্তি ও পাহাড় আর 'গওর মানে খাদ, গুহা ও সামুদ্রিক দ্বীপ। (৭)

টিকাঃ
(৭) ত্ববারানী। কিতাবুল উম্মাহ্, আবূ আশ-শাইখ। দালায়িলুন্ নবুয়ত, ইমাম বায়হাকী। মুজমাউয যাওয়াইদ, ১: ২০২। কানযুল উম্মাল, ১৫২৩২।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 দুষ্ট জিনরা কোথায় থাকে

📄 দুষ্ট জিনরা কোথায় থাকে


হযরত উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) ইরাকে যাবার মনস্থ করলে হযরত কা'বে আহবার (রহঃ) নিবেদন করেন- হে আমীরুল মু'মিনীন! আপনি ইরাকে যাবেন না। কারণ নব্বই শতাংশ জাদু ওখানে আছে, পাপী জ্বিনরা ওখানে থাকে এবং অচল করে দেবার মতো অসুখও ওখানে রয়েছে। (৮)

টিকাঃ
(৮) মুআত্তা মালিক, কিতাবুল জ্বামিই, বাব আল্-ইস্তীযান হাদীস নং ৩০।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা থাকে মাংসের চর্বিলাগা কাপড়ে

📄 জিনরা থাকে মাংসের চর্বিলাগা কাপড়ে


হযরত জাবির (রাঃ) কর্তৃক বর্ণিত রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
أخرِجُوا مِنْدِيلَ الْعَمَرِ مِن بُيُوتِكُمْ فَإِنَّهُ مَيْتُ الْخَبِيْتِ وَمَجْلِسُهُ
তোমরা নিজেদের ঘরবাড়ি থেকে মাংসের চর্বিযুক্ত কাপড় বের করে দাও অর্থাৎ চর্বিওয়ালা কাপড় সত্বর সাফ করে নিও, কেননা) ও হল দুষ্ট জ্বিন (খবীস)-দের থাকার বসার জায়গা। (৯)

টিকাঃ
(৯) দাইলামী, হাদীস নং ৩৪৩। জ্বাল জ্বাওয়ামিই, হাদীস ৮২০। কান্যুল উম্মাল, ৪১৪৯৭। জামিউস সগীর, সুয়ূতী, হাদীস ২৯৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00