📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 পায়খানা জিনদের ঘর

📄 পায়খানা জিনদের ঘর


হযরত যাঈদ বিন্ আকাম (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ هَذِهِ الْحُشُوْشَ مُحْتَضَرَةٌ ، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ -
এই নোংরা জায়গাগুলো জ্বিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব-পায়খানায় যায়, সে যেন (এই দু'আ) বলে- আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি অল্ খাবায়িস। - হে আল্লাহ্, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জ্বিন ও দুষ্ট নারী জ্বিনের অনিষ্ট থেকে। (১) প্রস্রাব-পায়খানায় যাবার সময় কোনও ব্যক্তি এই দু'আটি পড়লে তার ও জ্বিনদের মধ্যে আড়াল স্থাপিত হয়, ফলে জ্বিনরা তার লজ্জাস্থান বা নগ্ন অবস্থা দেখতে পায় না।

টিকাঃ
(১) আবূ দাউদ, কিতাবুত্ব ত্বহারত, বাব ৩। সুনান ইবনে মাজাহ্, ত্বহারত, বাব ৯। নাসায়ী, ত্বহারত, বাব ১৭। মুস্লাদে আহমাদ, ৪: ৩৬৯, ৩৭৩। সহীহ্ ইবনে হিব্বান, ১২৬। মুস্তাদ্রকে হাকিম, ১: ১৮৭। বায়হাকী, ১: ৯৬। মিশকাত, ৩৫৭। ত্ববারানী কাবীর, ৫: ২৩২, ২৩৬। আহাফুস্ সাদাহ্, ২: ২৩৯। ইবনে খুযাইমাহ্, ৯৯। ইবনে আবী শায়বাহ্ ১: ১১, ৪৫৩। তারীখে বাগদাদ, ৪: ২৮৭; ১৩:৩০১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের সামনে পর্দা ‘বিসমিল্লাহ্’

📄 জিনদের সামনে পর্দা ‘বিসমিল্লাহ্’


হযরত আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
إِنَّ هَذِهِ الْحُشُوْشَ مُحْتَضَرَةٌ فَإِذَا دَخَلَ أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ بِسْمِ الله
এই নোংরা জায়গাগুলো শয়তানদের থাকার জায়গা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন পায়খানায় যাবে, সে যেন 'বিসমিল্লাহ্' বলে। (২)

হযরত আলী (রাঃ) কর্তৃক বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
يَسْتُرُ مَا بَيْنَ أَعْيُنِ الْجِنَّ وَعَوْرَاتِ بَنِي آدَمَ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْخَلَاءَ أَنْ A يَقُولَ بِسْمِ اللهِ
তোমাদের মধ্যে কেউ পায়খানায় যাবার সময় 'বিসমিল্লাহ্' বললে, তা হবে জ্বিনদের চোখ আর আদম-সন্তানের লজ্জাস্থানের মধ্যে আবরণ। (৩)

টিকাঃ
(২) ইবনুস্ সুন্নী। আমালুল ইয়াউমি অল্-লাইলাহ্, হাদীস নং ২২০।
(৩) তিরমিযী, কিতাবুল জুমুআহ্, বাব ৭৩। ইবনে মাজা, কিতাবুত ত্বহারত, বাব ৯। মুস্নাদে আহমাদ, ২: ২৫৩, ২৬৩। জামিউস সগীর, হাদীস নং ৪৬৬২। মুজুমাউয় যাওয়াইদ, ১: ২০৫।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নবীজী পায়খানায় যাবার সময় কী বলতেন

📄 নবীজী পায়খানায় যাবার সময় কী বলতেন


হযরত আনাস (রাঃ) বলেছেন, জনাব রসূলুল্লাহ্ (সাঃ) পায়খানায় যাবার সময় বলতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ [আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি অল্-খাবায়িস] হে আল্লাহ্! দুষ্ট পুরুষ জ্বিন ও দুষ্ট মহিলা জ্বিনের (অনিষ্ট) থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। (৪)

ইমাম সাঈদ বিন মানসূর (রহঃ) এই দু'আর শুরুতে বিসমিল্লাহ্'র শব্দগুলিও বর্ণনা করেছেন। (৫)

টিকাঃ
(৪) বুখারী, কিতাবুল উযূ, বাব ৯; কিতাবুদ দাওয়াত, বাব ১৪। সহীহ মুসলিম, কিতাবুল হাইয, হাদীস নং ১২২, ১২৩। ইবনে মাজাহ্, ২৯৬। তিরমিযী, ৫, ৬। আবূ দাউদ, ৪। মুসনাদে আহমাদ, ৩ ৯৯; ৪ : ৩৬৯, ৩৭৩। বায়হাকী, ১৪ ৯৫। দারিমী, ১:১৭১। মিশকাত, ৩৩৭। তাগলুকুত তাত্মীক, ৯৭, ৯৮। আহাফুস সাদাহ্, ২: ৩৩৯। আযকার, ২৭। আবী ইওয়ানাহ্, ১: ২১৬। ইবনে আবী শায়বাহ্ ১:১।
(৫) সুনানে সাঈদ বিন মানসুর। মুসনাদে আহমাদ, ৬: ৩২২। ইবনে আবী শায়বাহ্, ১: ১। কানযুল উম্মাল, ১৭৮৭৪, ২৭২২০।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নোংরা নালায় পেশাব নয়

📄 নোংরা নালায় পেশাব নয়


হযরত ইব্রাহীম নাখঈ (রহঃ) বলেছেন : নোংরা-দুর্গন্ধময় নালায় প্রস্রাব করো না, এর দ্বারা কোন রোগ এসে গেলে তার চিকিৎসা করা মুশকিল হয়ে দাঁড়ায়। (৬)

টিকাঃ
(৬) কিতাবুল অসাহ্, আবূ বকর বিন আবী দাউদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00