📄 যাহিদ আল-আমা (রহঃ) এর দুআ
মারূযী বুযুর্গদের শায়খ মুহারকু (রহঃ) বলেছেন, আমি হযরত যাইদ আল-আমা (রহঃ)-কে এই দু'আ বলতে শুনেছি:
اللهم ارزقني جنية اتزوجها আল্লাহ্! আমাকে একটি জ্বিনের মেয়ে দাও, আমি তাকে বিয়ে করব।
তাঁকে প্রশ্ন করা হল, 'হে আবুল হাওয়ারী! মেয়ে জ্বিন নিয়ে কি করবেন আপনি?' তিনি বললেন, 'সে আমার সফরকালে সাথে থাকবে, যেখানে আমি থাকব সেখানে ও থাকবে। (কেননা, আমি অন্ধ, যাবতীয় কঠিন কাজে সে আমার সাহায্য করবে।)
📄 জিনদের মধ্যেও ‘ফিরকা’ আছে
ঘটনা: ইমাম আ'মাশ্ (রহঃ) বর্ণনা করেছেন যে, বাজীলাহ্ গোত্রের এক বৃদ্ধ আমাদের বলেছেন: এক যুবক জ্বিন আমাদের এক মেয়ের প্রেমে পড়ে। তারপর সে আমাদের কাছে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বলে, 'আমি বিয়ে না করে ওর সঙ্গে (অবৈধ) যৌনক্রিয়া অপছন্দ করি।' সুতরাং আমরা তার সাথে মেয়েটির বিয়ে দিই। সে আমাদের সামনে আসত। আমাদের সাথে কথা বলত। আমরা তাকে জিজ্ঞাসা করি, 'তোমরা কি?' সে বলে, 'আমরা তোমাদের মত উম্মত। আমাদের মধ্যেও তোমাদের মতো বংশ-গোত্র রয়েছে।' আমরা জানতে চাই, 'আচ্ছা, তোমাদের মধ্যে ফির্কাও আছে কি?' সে বলে, 'হ্যাঁ, আমাদের মধ্যে কাদ্রিয়া, শীআহ্, মারজিয়াহ্ প্রভৃতি সব রকমের ফির্কা রয়েছে।' আমরা প্রশ্ন করি, 'তুমি কোন্ ফিরক্কার সাথে সম্পর্ক রাখো?' সে বলে, 'আমি মারজিয়াহ্ ফিকার অন্তর্ভুক্ত। (৯)
টিকাঃ
(৯) ইত্তিবাউস সুনান অল্-আসীর, ইমাম দারিমী।
📄 জিনদের মধ্যে বেশি খারাপ ফিরকা ‘শীআহ্’
ইমাম আ'মাশ (রহঃ) বলেছেন: আমাদের এলাকায় বিয়ে করেছিল এক জ্বিন। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কোন্ খাদ্য খেতে বেশি পছন্দ কর? সে বলে, ভাত। আমি তাকে ভাত এনে দিলাম। দেখলাম, গ্রাস তো উঠছে কিন্তু (উঠানওয়ালা) কাউকে দেখা যাচ্ছে না। আমি বললাম, তোমাদের মধ্যে আমাদের মতো ফিরকাও আছে কি? সে বলল, জী হ্যাঁ। আমি জানতে চাইলাম, আচ্ছা তোমাদের মধ্যে রাফিযীদের অবস্থা কেমন? সে বলল, রাফিযীরা আমাদের মধ্যে নিকৃষ্টতম ফিরকা। (১০)
টিকাঃ
(১০) আকামুল মারজান, পৃষ্ঠা ৬৯।
📄 আশ্চর্য ঘটনা
ইমাম আ'মাশ্ (রহঃ) বলেছেন: আমি এক জ্বিনের বিয়েতে 'কুই' নামক এক স্থানে উপস্থিত ছিলাম। বিয়েটি ছিল জ্বিনের সাথে এক মানুষের। জ্বিনদের জিজ্ঞাসা করা হ'ল, কোন খাদ্য তোমাদের বেশী পছন্দনীয়? ওরা বলল, ভাত তো লোকেরা জ্বিনদের কাছে ভাতের খাঞ্চা আনতে থাকছিল আর ভাত শেষ হতে থাকছিল কিন্তু (খানেঅলাদের) হাত দেখা যাচ্ছিল না। (১১)
টিকাঃ
(১১) হাওয়াতিফুল জ্বান অ আজায়িবু মা ইয়াকী আনিল জ্বান, ইমাম আবু বাকর খরায়িত্বী।