📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 উকবাতুল আসাম (রহঃ) কাতাদাহ (রহঃ)

📄 উকবাতুল আসাম (রহঃ) কাতাদাহ (রহঃ)


হযরত উকবাতুল আসম (রহঃ) ও হযরত কাতাদাহ (রহঃ)-কে জ্বিনের সাথে বিয়ে করা সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁরা তা মাকরূহ বলে উল্লেখ করেন।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হযরত হাসান বসরী (রহঃ)

📄 হযরত হাসান বসরী (রহঃ)


(যে ব্যক্তি জ্বিনের কাছ থেকে নিজেদের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব পেয়েছে) হযরত হাসানের কাছে মাসআলা জানতে গিয়েছিল, তাকে ...) হযরত হাসান (রহঃ) বলেন- তোমরা ওদের বল- ‘যদি এমন হয় যে তোমরা (জ্বিনেরা) আমাদের কথা এখন শুনছ এবং তোমাদের কদম আমাদের দেখছে (তাহলে শোন), আমরা তোমাদের উপর চড়াও হব (যদি তোমরা এই ঘৃণ্য আচরণ থেকে বিরত না হও।’ তারা এরকমই করেছিল, যার দরুন সেই জ্বিন চলে গিয়েছিল।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ইসহাক বিন রাহওয়াইহ (রহঃ)

📄 ইসহাক বিন রাহওয়াইহ (রহঃ)


হযরত হারব বলেছেন : আমি হযরত ইসহাক (রহঃ)-কে জিজ্ঞাসা করেছি- 'এক ব্যক্তি সামুদ্রিক সফর করছিল, সফরকালে তার জাহাজ ভেঙে যায় এবং (ঘটনা ক্রমে) সে এক জ্বিন মহিলাকে বিয়ে করে- এ বিষয়ে আপনার মতামত কী?' উনি বলেন, 'জ্বিনকে বিয়ে করা মাকরূহ।'

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হানাফী মাযহাব

📄 হানাফী মাযহাব


হানাফী ইমামদের মধ্যে হযরত শায়খ জামালুদ্দীন সাজিস্তানী (রহঃ) বলেছেন : জাতিগত পার্থক্যের কারণে মানুষ, জ্বিন তথা সামুদ্রিক মানুষের সাথে বিয়ে করা জায়েয নয়। (৪)

টিকাঃ
(৪) মুনিয়াতুল মুফতী, শাইখ জামালুদ্দীন সাজিস্তানী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00