📄 হাকাম বিন উতায়বাহ্ (রহঃ)
হযরত হাজ্জাজ বিন আরতাতের বাচনিকে ইমাম সুফিয়ান সাওরী (রহঃ) বর্ণনা করেছেন: হযরত হাকাম বিন উতায়বাহ জ্বিনের সাথে (মানুষের) বিয়ে করাকে মাকরূহ্ বলতেন।
📄 ইমাম যুহরী (রহঃ)
. ইমামা যুহরী (রহঃ) বলেছেন: জনাব রসূলুল্লাহ্ (সাঃ) জ্বিনের সাথে বিয়ে করতে নিষেধ করেছেন। (২)
টিকাঃ
(২) মাসায়েলে হারব বিন আল্-কিরমানী।
📄 হযরত কাতাদাহ (রহঃ) হযরত হাসান বসরী (রহঃ)
হযরত উকুবাহ্ আর্-রূমানী (রহঃ) বলেছেন: আমি হযরত ক্বাতাদাহ্ (রহঃ)-কে জ্বিনের সাথে বিয়ের বিষয়ে প্রশ্ন করলে উনি তা মাকরূহ বলেছেন এবং এ ব্যাপারে হযরত হাসান বাস্ত্রী (রহঃ)-কে জিজ্ঞাসা করেছি, উনিও বলেছেন মাকরূহ্।
📄 হাজ্জাজ বিন আরত্বাত (রহঃ)
হযরত সুফিয়ান বিন আইনিয়া (রহঃ) বর্ণনা করেছেন, হাজ্জাজ বিন আরতাত বলতেন, জ্বিনের সাথে বিয়ে করা মাকরূহ।