📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 জিনের ছেলে

📄 জিনের ছেলে


হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেছেন: আমি হযরত আলীর সাথে নাহরওয়ানে হুদুদিয়াদের হত্যাকার্যে শামিল ছিলাম। হযরত আলী (রাঃ) আমার কাছে 'তালীদ'কে সন্ধান করলেন কিন্তু তাকে পেলাম না। তখন তিনি বললেন, 'তাকে খোঁজো।' পরে তিনি স্বয়ং তাকে খুঁজে বের করলেন। তারপর বললেন, 'কে একে জানে?' উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বলল, 'একে আমি জানি। এ 'কাউস'। এর মা-ও আছেন এখানে।' হযরত আলী (রাঃ) তার মায়ের কাছে একজন দূত পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, 'ওর বাপ কে?' সে বলল, 'আমি জানি না, তবে শুধু এটুকু জানি যে, আমি অজ্ঞতার যুগে আপন সম্প্রদায়ের বকরী-পাল চরাচ্ছিলাম। এমন সময় এক ছায়ামূর্তি এসে আমার সঙ্গে যৌনসংগম করে, যার দ্বারা আমার গর্ভ হয়। এ হ'ল সেই গর্ভের সন্তান। (১৮)

টিকাঃ
(১৮) নুযহাতুল মুযাকারাহ্।

ফন্ট সাইজ
15px
17px