📄 শয়তান মানুষের সন্তানে শরীক হয় কীভাবে
হযরত মুজাহিদ (রহঃ) বলেছেনঃ কোনও মানুষ আপন স্ত্রীর সঙ্গে যৌনমিলন শুরু করার সময় 'বিসমিল্লাহ' না বললে জ্বিন তার প্রস্রাবের ছিদ্রপথে জড়িয়ে যায় এবং সেই পুরুষের সাথে সেও যৌনসঙ্গমে শরীক হয়। এ সম্পর্কেই আল্লাহ বলেছেনঃ
لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
ইতোপূর্বে ওই স্বর্গসুন্দরী (হুর)-দের না কোনও মানুষ ব্যবহার করেছে আর না জ্বিন ।(২)
টিকাঃ
(২) সূরা আর-রহমান, আয়াত ৫৬।
📄 হিंजড়া জন্মায় কেমন করে
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ হিজড়ারা জ্বিনদের সন্তান। কোনও এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করেন যে এমনটা কেমন করে হতে পারে? হযরত ইবনে আব্বাস (রাঃ) উত্তরে বলেনঃ আল্লাহ্ ও তাঁর রসূল (সাঃ) নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌনসঙ্গম না করে। সুতরাং কোনও মহিলার সঙ্গে তার ঋতুস্রাব চলার সময় সঙ্গম করা হলে শয়তান তার আগে আগে থাকে এবং সেই শয়তানের দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। (৩)
টিকাঃ
(৩) ত্বত্বসী, কিতাবু তাহরীমুল ফাওয়াহিসশ মান্ আইয়ু আইয়িন ইয়াকূনুল মুখান্নাস।
📄 শয়তান থেকে সন্তান রক্ষার উপায় কী
হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন যে জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لَو أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِي أَهْلَهُ قَالَ بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقَتَنَا فَإِنَّهُ إِنْ يُقَدَّرُ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ أَبَدًا
তোমাদের মধ্যে কেউ যখন আপন স্ত্রীর কাছে যেতে চাইবে তখন যেন সে (এই দু'আটি) বলেঃ বিস্মিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্ব-না অজান্নিবাশ্ শাইত্ব-না মা রাযাক্বতানা। (৪) তাহলে সেই মিলনের দ্বারা স্বামী-স্ত্রীর তকদীরে কোনও সন্তান থাকলে, শয়তান কোনও কালেই সেই সন্তানের কোনও ক্ষতি করতে পারবে না। (৫)
টিকাঃ
(৪) বঙ্গার্থ : আল্লাহর নামে (শুরু করছি) বাব, আল্লাহ গো, আমাদেরকে শয়তান থেকে রক্ষা কর।
(৫) বুখারী, বাদউল খলক, বাব ১১; আল-উযূ, বাব ৮: নিকাহ্, বা ৬৬; দাওয়াত, বাব ৫৫; তাওহীদ, বাব ১৩। মুসলিম কিতাবুত ত্বালাক্ব, হাদীস ১০৬। আবূ দাউদ, নিকাহ্, বাবু ৪৫; তিরমিযী, নিকাহ্, বাব ৬। ইবনে মাজাহ্, নিকাহ, বাব ২৭। দারিমী, নিকাহ, বাব ২৯। আহমদ, ১: ২১৭, ২২০, ২৪৩, ২৮৩, ২৮৬। জামিই সগীর, সুয়ূতী, হাদীস নং ৭৪০৪, হাদীস সহীহ্। মিশকাত, ২৪১৬। ইবনে আবী শায়বাহ্, ৪ ৩১১। আল-বিদাইয়াহ্ অন-নিহা ইয়াহ্, ১:৬২।
📄 জিন মানুষের যৌথ মিলনজাত সন্তানের নাম কী
আল্লামা সাআলাবী (রহঃ) বলেছেনঃ মানুষ ও জ্বিনের যৌথ মিলনজাত বাচ্চাকে বলা হয় 'খুন্নাস'। (৬)
টিকাঃ
(৬) ফিকাতুল লুগাহ, আস্-সাআলাবী।