📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের বাচ্চা হয় বেশি সংখ্যায়

📄 জিনদের বাচ্চা হয় বেশি সংখ্যায়


হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেছেনঃ আল্লাহ তা'আলা মানবজাতি ও জ্বিন সম্প্রদায়কে মোট ১০ ভাগে ভাগ করেছেন। তার মধ্যে নয় ভাগ জ্বিন ও এক ভাগ মানুষ। যখন একটি মানবশিশু জন্মায়, জ্বিনদের তখন নয়টি বাচ্চা হয়। (৪)
হযরত সাবিত (রহঃ) বলেছেনঃ আমাদের কাছে এ কথা পৌঁছেছে যে, ইবলীস (আল্লাহকে) বলেছিল, হে প্রভু! আপনি আদমকে সৃষ্টি করেছেন এবং আমার ও তার মধ্যে শত্রুতা ঘটিয়ে দিয়েছেন। অতএব আপনি আমাকে ওর উপর প্রবল করে দিন।' আল্লাহ বলেন, মানুষের বুক হবে তোর বাসা।' ইবলীস বলল, হে প্রভু! আরও বাড়িয়ে দিন।' আল্লাহ বললেন, তোর দশটা বাচ্চা না হওয়া পর্যন্ত।
মানুষের কোনও বাচ্চাই জন্মাবে না।' ইবলীস বলল, হে প্রভু! আরও বাড়িয়ে দিন।' আল্লাহ বললেন, তুই ওদের প্রতি নিজের আরোহী ও পদাতিক বাহিনী নিয়ে আসবি এবং ওদের সম্পদ ও সন্তানে শরীক হয়ে যাবি। (৫)

টিকাঃ
(৪) আব্দুর রায্যাক। ইবনে জারীর। ইবনুল মুনযির। ইবনে আবী হাতিম।
(৫) শুআবুল ঈমান, বায়হাকী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ইবলীসের বউ আছে কী

📄 ইবলীসের বউ আছে কী


ইমাম শাস্ত্রী (রহঃ)-কে এক ইবলীসের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে, ওর কোনও স্ত্রী আছে কি? তিনি বলেনঃ ওর বিয়ের বিষয়ে আমি কিছুই শুনিনি। (৬)

টিকাঃ
(৬) ইবনুল মুনযির।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ইবলীস ডিম পেড়েছে

📄 ইবলীস ডিম পেড়েছে


হযরত শাস্ত্রী (রহঃ) বলেছেনঃ ইবলীস পাঁচটা ডিম পেড়েছে। ওর সমস্ত বংশধর ওই পাঁচটা ডিম থেকেই জন্মেছে। তিনি আরও বলেছেনঃ এই শয়তানের (বিপুল সংখ্যক সদস্য বিশিষ্ট) রবীআহ্ ও মুযির গোত্রের চাইতেও অধিক সংখ্যায় জড় হয় একজন মুমিন মানুষকে গুম্মাহ্ (বা পথভ্রষ্ট করার জন্য)। (৭)

টিকাঃ
(৭) ইবনে আবী হাতিম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00