📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা কী খায়

📄 জিনরা কী খায়


হযরত আলকামাহ (রহঃ) বলেছেনঃ আমি হযরত ইবনে মাসউদ (রাঃ)-কে নিবেদন করি, আপনাদের মধ্যে কেউ 'লাইলাতুল জ্বিন' (অর্থাৎ জ্বিনের রাত)-এ রসূলুল্লাহ (সাঃ)-এর সাথে ছিলেন কি?' তো উনি বললেনঃ "আমাদের মধ্যে কেউ রসূলুল্লাহ (সাঃ)-এর সঙ্গে ছিলেন না। কিন্তু এক রাতে আমরা তাঁকে মক্কায় অনুপস্থিত পেলাম। আমরা বললাম, (হয়তো) তিনি আচমকা (কাফিরদের হাতে) ধরা পড়েছেন এবং তাঁকে গুম করে ফেলা হয়েছে। আমাদের মুসলমান সম্প্রদায়ের ওই রাতটা কাটল খুবই খারাপ অবস্থায়। যখন সকাল হলো, দেখা গেল, তিনি হিরা পর্বতের দিক থেকে আগমন করছেন। তারপর আমরা (সাহবীগণ) গত রাতের উদ্বেগের কথা তাঁকে জানালাম। তিনি বললেনঃ
آتَانِي دَاعِي الجِن فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ الْقُرْآنَ
একটি জ্বিন এসে আমাকে দাওয়াত দিয়েছে, সুতরাং আমি তার সাথে চলে গিয়েছি এবং তাদেরকে পবিত্র কোরআন পড়ে শুনিয়েছি।

এরপর তিনি (নবীজী) (সাঃ) আমাদের নিয়ে গেলেন। জ্বিনদের নিদর্শন দেখালেন। ওদের আগুনের চিহ্ন দেখালেন। ওই জ্বিনরা তাঁর কাছে সফরের সামান (বা পাথেয়) চেয়েছিল, কেননা ওরা ছিল (বহুদূরের) কোনও দ্বীপের জ্বিন। তো প্রিয় নবীজী (সাঃ) বলেনঃ
لَكُمْ كُلِّ عَظْمٍ ذُكَرَ اسْمُ اللَّهِ تَعَالَى عَلَيْهِ
তোমাদের খাদ্য এমন সব হাড়, যার প্রতি আল্লাহর নাম নেওয়া হয়েছে। (অর্থাৎ আল্লাহর নাম নিয়ে বা বিস্মিল্লাহ বলে যবাহ্ করা পশুর হাড় জ্বিনরা খাদ্য হিসাবে ব্যবহার করবে।)
এবং সর্বপ্রকার গোবর হলো তোমাদের চতুষ্পদদের খাবার।' (৩)

প্রসঙ্গত উল্লেখ্যঃ তিরমিযী শরীফে আছে, জ্বিনদের খাদ্য সেই পশুর হাড়, যে পশু যবাহ্ করার সময় বিস্মিল্লাহ্ বলা হয় না। সুতরাং মুসলিম ও তিরমিযীর হাদীসদ্বয়ের মধ্যে সমতা হবে এভাবে যে মুসলিম শরীফের (উপরে বর্ণিত) হাদীসে মুসলমান জ্বিনদের খাবার এবং তিরমিযী শরীফের হাদীসে কাফির জ্বিনদের খাবারের কথা বলা হয়েছে।

রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
فَلَا تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا طَعَامُ إِخْوَانِكُمُ الْجِنِّ -
তোমরা এই দু'টো জিনিস (হাড় ও গোবর) দিয়ে এসতেনজা করো না, কেননা এ দু'টো হলো তোমাদের জ্বিন ভাইদের খোরাক। (৪)
আল্লামা সুহাইলী বলেছেন: উপরে বর্ণিত উক্তি (অর্থাৎ হাড় ও গোবর জ্বিনদের খাবার) সহীহ্ হাদীসে এর সমর্থন আছে।
হযরত আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত: জনাব রসূলুল্লাহ (সাঃ) একবার তাঁকে (আবূ হুরাইরাকে) বলেন, 'আমার জন্য পাথর খুঁজে নিয়ে এসো, আমি এস্তেনজা করব, হাড় কিংবা (শুকনো) গোবর নিয়ে এসো না যেন।' হযরত আবূ হুরাইরাহ্ নিবেদন করেন, 'গোবর ও হাড়ের বিশেষত্ব কী? তো নবীজী বলেন, এ দুটো জ্বিনদের খাদ্য। আমার কাছে নাসীবাইনের জ্বিনদের এক প্রতিনিধিদল এসেছিল। ওরা ছিল সৎ জ্বিন। ওরা আমার কাছে সফরকালীন 'পাথেয় চাইতে আমি ওদের জন্য আল্লাহর কাছে দু'আ করেছিলাম যে, তোমরা কোনও হাড় ও গোবরের কাছ দিয়ে গেলে তাতে নিজেদের খাদ্য মওজুদ পাবে। (৫)

টিকাঃ
(৩) তিরমিযী, কিতাবুত তাফসীর, সূরা ৪৬, হাদীস ৩২৫৮। সহীহ্ মুসলিম, কিতাবুস্ সলাহ্, হাদীস ১৫০। মুসনাদে আহমাদ, ১:৪৩৬, ৪৫৭। দারকুতনী। মুস্তাদ্রকে হাকিম। বায়হাকী, ১: ১১, ১০৯। নাসবুব রাইয়াহ্, ১৪ ২৩৯। ইবনে কাসীর, ৭ঃ ২৭৫। ফাত্হুল বারী, ৭: ১৭২, ৬৭০। আতহাফুস্ সাদাহ, ৪:৪৬২।
(৪) এই জাতীয় হাদীস রয়েছে এইসব গ্রন্থেঃ বুখারী, কিতাবুল উযু, বাব ২০: ২১৭। মুসলিম, তাহারত, হাদীস ৭৫৮। আবু দাউদ, তাহারত, বাব ৪। তিরমিযী, তাহারত, বাব ১৪। ইবনে মাজাহ, তাহারত, বাব ১৬, নাসায়ী, তাহারত, বাব ৩৪-৩৫। দারিমী, কিতাবুল উযূ, বাব ১২,১৪। মুসনাদে আহমাদ, ২: ২৪৭, ২৫০; ৫:৪৩৮।
(৫) বুখারী, মনাকিবুল আন্সার, বাব ৩২, কিতাবুল উযু, বাব ২০, ১:৫০; ৫:৫৯। বায়হাকী, ১: ১০৭, নাসবুর রাইয়াহ্, ১: ২১৯। ফাত্হুল বারী, ১: ২৫৫, ৭ঃ ১৭১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জেনেক জিনের আবেদন

📄 জেনেক জিনের আবেদন


হযরত জাবির বিন আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ আমি একবার জনাব রসূলুল্লাহ (সাঃ) এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে একটি সাপ এল এবং তাঁর এক পাশে দাঁড়িয়ে গেল। আমি তাকে নবীজীর কাছাকাছি করে দিলাম। সাপটি নবীজীর পবিত্র কানে যেন চুপিচুপি কিছু বলতে লাগল। নবীজী বললেন, ঠিক আছে। তারপর সাপটি চলে গেল। তখন আমি নবীজীর কাছে ব্যাপারটি কী জানতে চাইলাম। তিনি বললেন, ও ছিল এক জ্বিন। ও আমাকে বলে গেল, আপনি আপনার উম্মাত (মানুষ)-দের বলে দিন যে, ওরা যেন গোবর ও হাড় দিয়ে এসতেনজা না করে, কেননা ওই দুটো জিনিসে আল্লাহ আমাদের আহার্য রেখেছেন। (৬)

টিকাঃ
(৬) ইবনুল আরাবী কাথী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের খাদ্য হাড়, কয়লা, গোবর

📄 জিনদের খাদ্য হাড়, কয়লা, গোবর


হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেছেনঃ জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে জ্বিনদের এক প্রতিনিধি দল এসে বলল, হে মুহাম্মদ (সাঃ)! আপনার উম্মতরা যেন হাড়, গোবর ও কয়লা দিয়ে এসতেন্‌ন্জা না করে, কেননা আল্লা তা'আলা ওগুলোয় আমাদের রিযিক নির্ধারিত করে দিয়েছেন। (৭)

টিকাঃ
(৭) আবূ দাউদ, ১ঃ ৬, কিতাবুত তাহারাত, বাব ২০, সহীহ বুখারী, মানাকিবুল আন্সার, বাব ৩২।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিন দলের সাথে মহানবীর (সাঃ) সাক্ষাৎ ও খাদ্য উপহার

📄 জিন দলের সাথে মহানবীর (সাঃ) সাক্ষাৎ ও খাদ্য উপহার


হযরত ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেছেন: (একবার) জনাব রসূলুল্লাহ (সাঃ) হিযরতের আগে মক্কার পার্শ্ববর্তী এলাকায় গেলেন এবং আমার জন্য একটি রেখা টেনে দিয়ে বললেন, 'আমি না আসা পর্যন্ত কারও সাথে কোনও কথা বলবে না এবং কোনও কিছু দেখে একটুও ঘাবড়াবে না।' তারপর তিনি কিছুটা এগিয়ে গিয়ে বসলেন। তখন (দেখলাম) নবীজীর (সাঃ) সামনে একদল কালো মানুষ জমা হয়ে গেল। তারা যেন যিত্বর গোত্রের লোক (অর্থাৎ অত্যন্ত কালো)। তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন- كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا - 'বহুসংখ্যক জ্বিন (কোরআন শোনার জন্য) নবীর কাছে ভীড় জমিয়েছে। (৮) 'এরপর নবীজীর কাছ থেকে চলে গেল। আমি শুনেছি, ওরা বলছিল, 'হে আল্লাহর রসূল (সাঃ)! আমাদের দেশ বহু দূরে। এখন আমরা রওনা হচ্ছি। আপনি আমাদের পাথেয় (স্বরূপ কিছু) দান করুন।' তখন নবীজী বলেন, 'তোমাদের খাদ্য হলো গোবর (অর্থাৎ উট, ঘোড়া, গাধা, ছাগল প্রভৃতির বিষ্ঠা)। এবং তোমরা যেসব হাড়ের কাছ থেকে যাবে, সেগুলোয় তোমাদের জন্য গোস্ত লাগানো পাবে এবং গোবর তোমাদের জন্য খেজুর হয়ে থাকবে (অর্থাৎ হাড় ও গোবর জ্বিনদের জন্য গোশ্ত খেজুরের মতো স্বাদবিশিষ্ট হবে) ওরা চলে যাবার পর আমি নবীজীকে নিবেদন করলাম, 'ওরা কারা?' নবীজী বললেন, ওরা ছিল নাসীবাইন (নামে বহু দূরের এক জায়গা)-র জ্বিন।(৯)

টিকাঃ
(৮) সূরা আল-জ্বিন, আয়াত ১৯।
(৯) দালায়িলুন নুবুউয়ত, আবু নাঈম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00