📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কতিপয় সাপও জিন হয়

📄 কতিপয় সাপও জিন হয়


আমি (আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহঃ)) বলছিঃ ইবনে আনআম (রহঃ) বলেছেন -জ্বিনরা তিন প্রকার- প্রথম প্রকার জ্বিনদের (ভালো-মন্দ কাজের দরুন) সাওয়াবও আছে, আযাবও আছে, দ্বিতীয় প্রকার আসমান ও যমীনের মাঝখানে উড়ে বেড়ায় এবং তৃতীয় প্রকার জ্বিন হলো সাপ ও কুকুর।(৮)

টিকাঃ
(৮) ইবনে আবী হাতিম।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 সাপের আকারে রূপান্তরিত জিন

📄 সাপের আকারে রূপান্তরিত জিন


হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
الْحَيَّاتُ مَسْحُ الْجِنِّ كَمَا مُسِخَتِ الْقِرَدَةُ وَالْخِنَازِيرُ مِنْ بَنِي إسرائيل
সাপ হলো রূপান্তরিত জ্বিন, যেমন বাঁদর ও শূকরে রূপান্তরিত হয়েছিল বনী ইসরাঈল।(৯)
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ সাপ রূপান্তরিত যেমন বাঁদর ও শূকর রূপান্তরিত মানুষ। জ্বিনেরা হয় সাদা সাপ।(১০)

টিকাঃ
(৯) ত্ববারানী। আবুশ শায়খ, কিতাবুল উম্মাহ্। মুস্লাদে আহমাদ, ১: ৩৪৮। আল্-জ্বামিই আস্ সগীর, হাদীস নং ৩৮৭১। মুজমাউয যাওয়াইদ। ত্ববারানী, কারীর, ১১ঃ ৩৪১। দুররে মানসুর ২ঃ ২৯০।
(১০) ইবনে আবী হাতিম।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 যাদুকর জিনদের তদবীর

📄 যাদুকর জিনদের তদবীর


হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
عَلَيْكُم بِالدُّلْجَةِ فَإِنَّ الْأَرْضَ تُطوى بِاللَّيْلِ فَإِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغَيْلَانُ فَنَادُوا بِالْأَذَانِ
তোমরা রাতের বেলা সফর করবে, কেননা রাতে যমীনকে সংকুচিত করে দেওয়া হয়। (১১) আর জাদুকর জ্বিন (গইলান) যখন তোমাদের পথ ভুলিয়ে দেবে, তখন তোমরা আযান দেবে। (১২) (যার বরকতে আল্লাহর ফিরিশতারা পথভোলা মানুষদের ঠিকপথে আনিয়ে দেয়।)

টিকাঃ
(১১) অর্থাৎ স্বাভাবিক কারণে কষ্ট কম হয় বলে অল্প সময়ে বেশি পথ চলা যায়। - অনুবাদক।
(১২) ইবনে আবী শায়বাহ্। মুস্লাদে আহমাদ, ৩ঃ ৩০৫, ৩৮২। সুনানে আবু দাউদ। কিতাবুল জিহাদ, বাব ৫৭। মুস্তাদ্রকে হাকিম কিতাবুল হাজ্জ। সুনানুল কুরা, বায়হাকী। সবগুলির বর্ণনায় হযরত আনাস (রাঃ)। জামিই সগীর, হাদীস নং ৫৫২৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00