📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানকে ছুরি মারার ঘটনা

📄 শয়তানকে ছুরি মারার ঘটনা


হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর ছাত্র হযরত মুজাহিদ (রহঃ) বলেছেনঃ আমি নামায শুরু করলে শয়তান হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর রূপ ধরে আমার সামনে আসত। পরে হযরত ইবনে আব্বাসের একটি কথা আমার মনে পড়ায় আমি নিজের কাছে একটি ছুরি রেখে দিলাম। তারপর সেই শয়তান আমার কাছে আসলে আমি তার উপর চড়াও হলাম এবং তাকে ছুরিবিদ্ধ করলাম। (সেই আঘাত সহ্য করতে না পেরে) সে দড়াম করে পড়ে গেল।-এই ঘটনার পর আমি আর তাকে কখনও দেখিনি। (৭)

টিকাঃ
(৭) আবূ বাকর বাকিলানী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 দু’আবুল জিন

📄 দু’আবুল জিন


হযরত উব্বার বর্ণনাঃ হযরত ইবনে যুবাইর (রাঃ) একবার এমন এক মানুষকে হাওদার কাপড়ের উপর দেখলেন যার উচ্চতা মাত্র দু'আঙুল। হযরত ইবনে যুবাইর তাকে জিজ্ঞাসা করলেন, তুই কী? সে বলল, আমি বেঁটে বামন (اذب)। হযরত ইবনে যুবাইর (রাঃ) বললেন, তুই তো জ্বিনদের অন্তর্গত। তারপর তার মাথায় ছড়ি দিয়ে এক ঘা মারতে সে পালিয়ে গেল।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের অন্তর্গত কিছু কুকুর ও উট

📄 জিনদের অন্তর্গত কিছু কুকুর ও উট


কাযী আবূ ইয়াল্লা হাম্বালী (রহঃ) বলেছেনঃ রসূলুল্লাহ (সাঃ) কুকুরের সম্পর্কে এ মর্মে বলেছেন যে 'কুকুর হলো শয়তান, যদিও কুকুর কুকুরের থেকে পয়দা হয়।' তেমনই উটের সম্পর্কে তাঁর উক্তি, উট হল জ্বিন যদিও সে উট থেকে জন্মায়।
ব্যাখ্যা উপরে বর্ণিত হাদীসে মহানবী (সাঃ) কুকুর ও উটকে জ্বিন বলেছেন দৃষ্টান্ত বা উপমা স্বরূপ। অর্থাৎ তিনি জ্বিনের সাথে কুকুর ও উটের সাদৃশ্যের কথা বলেছেন। কেননা কালো কুকুর সাধারণত অন্যান্য কুকুরদের চাইতে বেশি দুষ্টু ও সবচেয়ে কম উপকারী হয় এবং উট কষ্ট সহ্য করা ও ভারি বোঝা বওয়ার দিক দিয়ে জ্বিনদের সাথে মিল রাখে।'

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কতিপয় সাপও জিন হয়

📄 কতিপয় সাপও জিন হয়


আমি (আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহঃ)) বলছিঃ ইবনে আনআম (রহঃ) বলেছেন -জ্বিনরা তিন প্রকার- প্রথম প্রকার জ্বিনদের (ভালো-মন্দ কাজের দরুন) সাওয়াবও আছে, আযাবও আছে, দ্বিতীয় প্রকার আসমান ও যমীনের মাঝখানে উড়ে বেড়ায় এবং তৃতীয় প্রকার জ্বিন হলো সাপ ও কুকুর।(৮)

টিকাঃ
(৮) ইবনে আবী হাতিম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00