📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ‘জিনরা তিন প্রকার’ বিষয়ক আরেকটি হাদীস

📄 ‘জিনরা তিন প্রকার’ বিষয়ক আরেকটি হাদীস


হযরত আবূ সাঙ্গাবা খুশানী (রাঃ) বলেছেন যে জনাব রসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
الْجِنُّ ثَلَاثَةُ أَصْنَافٍ فَصِنْفُ لَهُمْ أَجْنِحَةٌ يَطِيرُونَ بِهَا فِي الْهَوَاءِ وَصِنْفٌ حَيَّاتُ وَكِلابُ وَصِنْفُ يَحِلُّونَ وَيَظْعَنُونَ
জ্বিনরা তিন প্রকার- এক প্রকার জ্বিন হাওয়ায় উড়ে বেড়ায়, এক প্রকার জ্বিন হলো সাপ ও কুকুর এবং আরেক প্রকার জ্বিন এমন আছে যারা এদিকে সেদিকে চলাচল করে। (২)
আল্লামা সুহাইলী (রহঃ) বলেছেনঃ (উপরের হাদীসে উল্লেখিত) ওই শেষোক্ত শ্রেণীর জ্বিনরা নিজেদের রূপ বদলে বিভিন্ন আকার-আকৃতি ধারণ করতে পারে。

টিকাঃ
(২) নাওয়াদিরুল উসূল। ইবনে আবী হাতিম। ত্ববারানী। আবূ আশ্-শায়খ। হাকিম। আল্-আসমা অস্-সিফাত, বায়হাকী। জামিই সগীর, হাদীস নং ৩৬৫১। মাজমাউয যাওয়ায়িদ, ৮ঃ ১৩৬। জামিই কাবীর, হাদীস নং ১০৩৬৭। দাইলামী, হাদীস নং ২৬৪৩, ২:১২৩। কান্যুল উম্মাল, ১৫১৭৮। আহাফুস্ সা-দাহী, ৭: ২৮৯। তাফসীরে ইবনে কাসীর, ৬:৪৮৭। মুস্তাদরক, ২ঃ ৪৫৬। আল জামিই আস-সগীর, ৩৬৫১। ইবনে হিব্বান, ২০০৭। মুশাক্কাল আল্-আসার, ৪:৯৫। মিশকাত ৪১৪৮। হিল্ইয়াহ্, আবু নুআইম, ৫: ১৩৭, ইবনে কাসীর, ৬:৪৮৭। কুরতুবী, ১:৩১৮।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কিছু কিছু কুকুরও জিন

📄 কিছু কিছু কুকুরও জিন


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ কুকুররা এক প্রকার জ্বিন এবং এরা খুব দুর্বল শ্রেণীর জ্বিন। সুতরাং খাওয়ার সময় কারও কাছে কুকুর বসে গেলে তাকে কিছু দেওয়া অথবা সরিয়ে দেওয়া দরকার। (৩)
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ কুকুর হলো এক প্রকার জ্বিন। যখন ও তোমাদের খাওয়ার সময় আসবে তো ওকে কিছু দেবে। কেননা ওরও একটা প্রবৃত্তি (নফস) আছে। (৪)
হযরত আবূ ক্বিলাবাহ (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لولا أَنَّ الْكِلاب أُمَّةٌ لَأَمَرْتُ بِقَتْلِهَا وَلَكِنْ خِفْتُ أَنْ أَبِيدَ أُمَّةٌ فَاقْتُلُوا مِنْهَا كُلَّ اَسْوَدَ بَهِيمَ فَإِنَّهُ مِنْهَا ، أَوْ مِنْ جِنّهَا
যদি এই কুকুররা এক মাল্লুক (আল্লাহর সৃষ্টিজীব) না হত, তবে আমি এগুলোকে কতল করার নির্দেশ দিতাম, কিন্তু কোনও মাল্লুককে বিলীন করে দিতে আমার ভয় হয়। তবে তোমরা ওগুলোর মধ্যে সমস্ত কালো কুকুরকে কতল করে দেবে, কেননা ওরা হলো এক প্রকার শয়তান। (৫)

টিকাঃ
(৩) আবু উসমান সাঈদ ইবনুল আবু আর-রাযী।
(৪) আবূ উসমান সাঈদ ইবনুল আর-রাযী।
(৫) সহীহ্ মুসলিম, কিতাবুল মুসাকাত, হাদীস নং ৪৭। জামিই তিরমিযী, কিতাবুস সঈদ। আবু দাউদ, কিতাবুল ইদ্বাহী। ইবনে মাজাহ্ কিতাবুস্ সঈদ। সুনানে নাসায়ী, কিতাবুস্ সঈদ। সুনানে দারিমী, কিতাবুস্ সঈদ। মুস্লাদে আহমাদ, ৩ঃ ৩৩৩; ৪:৮৫, ৫:৫৪, ৫৬, ৫৭, ১৫৮। ত্ববারানী ও আবু ইয়াল্লা, হযরত আয়িশার বর্ণনায়। জামিই আস্-সগীর, হাদীস নং ৭৫১৪। সিহাহ্।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00