📄 জিনদের দেখা যেতে পারে
কাযী আবূ বাকর বাকিলানী (রহঃ) বলেছেন: 'আমি বলছি, যেসব মানুষ জ্বিনদের দেখেছে, তারা প্রকৃতই দেখেছে। কেননা আল্লাহ তা'আলা জ্বিনদের দৃশ্যরূপ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যেসব জিনিসের দৃশ্যরূপ সৃষ্টি করেননি তাদের কেউ দেখতে পারে না। এই জ্বিনেরা বিভিন্ন আকৃতির ও কোমল দেহ বিশিষ্ট হয়।'
📄 জিনদের শরীর সূক্ষ্ম
অধিকাংশ মুতাযিলা বলেনঃ জ্বিনদের শরীর সূক্ষ্ম এবং অবিমিশ্র। কাযী আবু বাকর বাকিলানী (রহঃ) বলেছেনঃ আমাদের কাছে ওই মতও গ্রহণযোগ্য, যদি ওই বিষয়ে কোরআন ও হাদীসের কোনও প্রমাণ আমরা পেয়ে যাই, কিন্তু এমন কোনও প্রমাণ আছে বলে আমাদের জানা নেই।
📄 জিনদের সৃষ্টি করা হয়েছে সুন্দর আগুন দিয়ে
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন: وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ
(আমি আদমের আগে জ্বিন সৃষ্টি করেছি 'লু'র আগুন দিয়ে) (৫)
এই আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ জ্বিনদের সৃষ্টি করা হয়েছে খুবই সুন্দর আগুন দিয়ে। (৬)
টিকাঃ
(৫) সূরা আল-হিজর, আয়াত ২৭।
(৬) ইবনে আবী হাতিম।
📄 জিন সৃষ্টি নরকাগ্নির ১/৭০ অংশ দিয়ে
হযরত ইবনে মাসঊদ (রাঃ) বলেছেনঃ যা দিয়ে জ্বিন সৃষ্টি করা হয়েছে সেই 'লু' এর আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের এক ভাগ এবং এই দুনিয়ার আগুন ‘লু’ এর আগুনে ৭০ ভাগের এক ভাগ। (৭)
টিকাঃ
(৭) ফারইয়াবী। ইবনে জারীর। ইবনে আবী হাতিম। ত্ববরানী। হাকিম। ও সিহাহ্। শুআবুল ঈমান, বায় হাকী।