📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ইবলীস পৃথিবীতে বাস করছে কবে থেকে

📄 ইবলীস পৃথিবীতে বাস করছে কবে থেকে


জুওয়াইবির ও উসমান নিজেদের সনদ সহকারে বর্ণনা করেছেনঃ আল্লাহ তা'আলা জ্বিনজাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন। ওরা (এই পৃথিবীতে) আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগল। অবশেষে, দীর্ঘকাল কেটে যাবার পর, ওরা আল্লাহ্ অবাধ্যতা শুরু করে দিল এবং খুন-খারাবী করতে লাগল। ওদের এক বাদশাহ্ ছিল, যার নাম ছিল
ইউসুফ। তাকেও ওরা মেরে ফেলল। তখন আল্লাহ ওদের উপর দ্বিতীয় আসমানের ফিরিশতাদের এক বাহিনী পাঠালেন। ওই বাহিনীকে বলা হতো 'জ্বিন'। ওদের মধ্যে ইবলীসও ছিল। ইবলীস ছিল ৪০০০ জনের সর্দার। সে আসমান থেকে নেমে এসে যমীনের সমস্ত জ্বিন সন্তানকে খতম করল এবং বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল। তারপর ইবলীস তার বাহিনী সমেত এই যমীনেই থাকতে লাগল। তাদের পক্ষে আল্লাহর বিধি-বিধান মেনে চলা আসান হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করল। (৪)

মুহাম্মদ বিন ইসহাক- হযরত হাবীব রিন আবী সাবিত (৫) প্রমুখের বর্ণনাসূত্রে উল্লেখ করেছেনঃ ইবলীস (শয়তান) তার বাহিনীসহ পৃথিবীতে এসে ঠাঁই নিয়েছিল হযরত আদমের থেকে চল্লিশ বছর আগে। (৬)

টিকাঃ
(৪) তাফসীর জুওয়াইবির। তাফসীর উসমান বিন আবী শায়বাহ্।
(৫) তাবিঈ, ফকীহ্, মৃত্যুসন ১১৯ হিজরী।
(৬) তারীখ মুহাম্মদ বিন ইসহাক।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ফিরিশতারা আদম সৃষ্টিতে আপত্তি করেছিল কেন

📄 ফিরিশতারা আদম সৃষ্টিতে আপত্তি করেছিল কেন


হযরত মাকাতিল (রহঃ) ও হযরত জুওয়াইবির (রহঃ) হযরত যাহাকের সূত্রে- বর্ণনা করেছেন যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ আল্লাহ তা'আলা যখন হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করার মনস্থঃ করলেন, তখন ফিরিস্তাদের বললেন- رَإِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيئَةٌ (অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি।) ফিরিস্তারা নিবেদন করল-
اتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء (আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে, সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে?)

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ এই ফিরিস্তারা গায়েবের (বা ভবিষ্যতের) খবর জানত না বরং তারা আদম সন্তানদের কার্যকলাপের কথা অনুমান করেছিল জ্বিন সন্তানদের কার্যকলাপ দেখে। তাই তারা বলেছিল- আপনি কি পৃথিবীতে তাদের সৃষ্টি করতে চান যারা জ্বিনদের মতো অশান্তি (ফাসাদ) ঘটাবে এবং জ্বিনদের মতো খুনোখুনি করবে! কেননা জ্বিনেরা তো তাদের এক নবীকেও খুন করেছিল, যার নাম ছিল ইউসুফ। (৭)

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা জ্বিনজাতির প্রতি একজন রসূল পাঠান, যিনি জ্বিন সম্প্রদায়কে নির্দেশ দেন আল্লাহ্ আনুগত্য করার, তাঁর সাথে অন্য কাউকে শরীক না করার এবং পরস্পর খুনোখুনী বন্ধ করার। কিন্তু যখন জ্বিনেরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিল এবং খুনোখুনী আরম্ভ করল তখন ফিরিশতারা বলেছিল - আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে ও রক্ত বওয়াবে।

আমি (আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহঃ)) বলছিঃ উল্লেখিত দু'টি বর্ণনার সনদসূত্র জাল। আবু হুযাইফা মিথ্যুক (কায্যাব) এবং জুওয়াইবার পরিত্যাজ্য (মার্ক্সক)। আর যাহ্হাক (রহঃ) হযরত ইবনে আব্বাসের থেকে সরাসরি শোনেননি। অবশ্য হাকিম (রহঃ) (৮) তাঁর মুস্তাদূদ্রকে হযরত ইবনে আব্বাসের (রাঃ) এই (অন্য একটি) বর্ণনা উল্লেখ করেছেন এবং এটিকে তিনি 'সহীহ' বলে স্বীকৃতিও দিয়েছেন। (৯) অর্থাৎ হযরত ইবনে আব্বাস (রাঃ)- কোরআনের এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেনঃ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً : 1 RIORS ART
'হযরত আদমের (আঃ) সৃষ্টির দু'হাজার বছর আগে পৃথিবীতে বাস করত জ্বিন সম্প্রদায়। তারা পৃথিবীতে অশান্তি ছড়ায় এবং রক্তপাত ঘটায়। তখন আল্লাহ্ পাক একদল ফিরিস্তা বাহিনী পাঠান। সেই বাহিনী জ্বিনদের মেরে-ধরে সমুদ্রের দ্বীপগুলোয় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। অতঃপর যখন আল্লাহ্ বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি বানাব, তখন ফিরিস্তারা বলতে থাকে, আপনি কি পৃথিবীতে এমন লোকদের সৃষ্টি করবেন যারা অশান্তি ছড়াবে এবং সেখানে রক্তারক্তি করবে। (যেমনটা করেছিল জ্বিনেরা)? তখন আল্লাহ্ বলেন- নিশ্চয়ই আমি জানি যা তোমরা জান না।

টিকাঃ
(৭) তাফসীর মাকাতিল বিন সুলাইমান। তাফসীর জুওয়াইবির। জ্বিনজাতির মধ্যে কেউ নবী হয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত বিবরণ এই গ্রন্থের পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।
(৮) মৃত্যুসন ৩২১ হিজরী।
(৯) মুস্তাদরকে হাকিম, ২ঃ২৬১। ইমাম যাহাবীও এই স্বীকৃতিদানকে সমর্থন করেছেন।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনজাতি সৃষ্ট হয়েছে কোন দিনে

📄 জিনজাতি সৃষ্ট হয়েছে কোন দিনে


হযরত আবূল আলিয়ার বর্ণনাঃ আল্লাহ তা'আলা ফিরিস্তাদের সৃষ্টি করেছেন বুধবার, জ্বিনদের সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং হযরত আদমকে সৃষ্টি করেছেন শুক্রবার...। (১০)

টিকাঃ
(১০) ইবনে জারীর (তাফসীরে ত্ববারীয়। আবু হাতিম। কিতাবুল আযামাহ, আবূ আশ্-শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কার আগে কে

📄 কার আগে কে


হযরত ইবনে আব্বাসের (রাঃ) বাচনিকে হযরত ওয়াহাবের বর্ণনাঃ আল্লাহ্ তা'আলা সৃষ্টি করেছেন- জান্নাতকে - জাহান্নামের আগে আপন রহমতকে - গযবের আগে আসমানকে - যমীনের আগে সূর্য ও চাঁদকে - নক্ষত্রদের আগে দিনকে - রাতের আগে পানিভাগকে - স্থলভাগের আগে সমভূমিকে - পাহাড়-পর্বতের আগে ফিরিশতাদেরকে - জ্বিনদের আগে জ্বিনজাতিকে - মানবজাতির আগে এবং পুরুষ জাতিকে - স্ত্রী জাতির আগে। (১১)

টিকাঃ
(১১) কিতাবুল আযামাহ্, আবু আশ্-শাইখ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00