📄 ‘কাদরিয়া’ ফিরকার অভিমত
কাযী আবূ বাকর বাকিলানী (৭) বলেছেন : 'কাদরিয়া' ফিক্কার পুরানো যুগের অধিকাংশ মুরুব্বী তো জ্বিনজাতির অস্তিত্ব স্বীকার করতেন। কিন্তু বর্তমানের মুরুব্বীরা অস্বীকার করেন। অবশ্য এঁদের মধ্যে কিছু মানুষ এখনও জ্বিনদের অস্তিত্ব স্বীকার করেন এবং বলেন- জ্বিনদের শরীর সূক্ষ্ম হওয়ার কারণে এবং ওদের মধ্যে রশ্মি প্রবাহের জন্য আমরা দেখতে পাই না। আবার ঐ ফিরক্কার কতক ব্যক্তির মতে, জ্বিনদের দেখা না যাওয়ার কারণ ওদের কোনও রং বা বর্ণ না থাকা। যেমন হাওয়ার কোনও রং নেই বলে দেখা যায় না।
টিকাঃ
(৭) মুহাম্মদ ইব্য়ুত্ ত্বইয়িব বিন মুহাম্মদ কাযী, মুতাকাল্লিমে ইসলাম, বাগদাদী, সমকালীন 'আশায়িরাহ্ দলের নেতা, মৃত্যুসন ৪০৩ হিজরী।