📄 শয়তান কারা
আল্লামা ইবনে আকীল বলেছেনঃ শয়তানরা হলো এক শ্রেণীর জ্বিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা (অভিশপ্ত) ইবলীসের বংশধরদের অন্তর্গত।
📄 মারাদাহ্ কারা
আল্লামা ইবনে আকীলের মতেঃ জ্বিনজাতির মধ্যে যারা অত্যন্ত অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট তাদেরকে বলা হয় মারাদাহ্।
📄 জিনজাতির শ্রেণীবিভাগ
হাফিয ইবনে আবদুল বার (৬) বলেছেনঃ ভাষাবিশারদদের মতে, জ্বিনদের কয়েকটি শ্রেণী রয়েছে। যেমন-
১. জ্বিন : অর্থাৎ সাধারণ জ্বিন
২. আমির (বহুবচনে উম্মার) : মানুষের সাথে থাকে
৩. আরওয়াহ্ : সামনে আসে
৪. শয়তান : উদ্ধত, অবাধ্য
৫. ইফ্রীত্ব : শয়তানের চাইতেও বিপজ্জনক।
টিকাঃ
(৬) ইউসুফ বিন আব্দুল্লাহ্ বিন মুহাম্মদ কুরতুবী মা-লিকী আবূ আমর, মুআরিখে আদীব, মুহাক্কিকে আযীম, মুসান্নিফে কুতুবে কাসীরহ্, হাফীযুল মাগিব, মৃত্যুসন ৪৬৩ হিজরী।
📄 জিনজাতির অস্তিত্বের প্রতি সব মুসলমান একমত
শায়খ তাকীউদ্দীন ইবনে তাইমিয়াহ (রহঃ) বলেছেন : দলমত নির্বিশেষে মুসলমানদের কেউ-ই জ্বিনজাতির অস্তিত্ব অস্বীকার করেননি। অধিকাংশ কাফিরও জ্বিনদের অস্তিত্ব স্বীকার করে। কেননা জ্বিনদের অস্তিত্ব সম্পর্কে নবী-রসূলদের উক্তি লাগাতারভাবে সকল শ্রেণীর মানুষের কাছ পর্যন্ত পৌঁছেছে। যা আম-খাস নির্বিশেষে সকলের পক্ষে জেনে যাওয়া স্বাভাবিক। কেবল অজ্ঞ দার্শনিকদের নগণ্য এক গোষ্ঠী ছাড়া জ্বিনজাতির অস্তিত্বকে কেউ-ই অস্বীকার করে না।