📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনকে জিন বলা হয় কেন

📄 জিনকে জিন বলা হয় কেন


হযরত ইবনে আকীল হাম্বালী (রহঃ) (৪) বলেছেনঃ লুকিয়ে থাকা ও চোখের আড়ালে থাকার কারণে জ্বিনকে জ্বিন বলা হয়। (৫)

টিকাঃ
(৪) মুহাম্মদ বিন আকীল বাগদাদী যাহিরী আবুল ওয়াফা, আলিমুল ইরাক, শায়খুল হানাবিলা।
(৫) কিতাবুল ফুনুন।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান কারা

📄 শয়তান কারা


আল্লামা ইবনে আকীল বলেছেনঃ শয়তানরা হলো এক শ্রেণীর জ্বিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা (অভিশপ্ত) ইবলীসের বংশধরদের অন্তর্গত।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 মারাদাহ্ কারা

📄 মারাদাহ্ কারা


আল্লামা ইবনে আকীলের মতেঃ জ্বিনজাতির মধ্যে যারা অত্যন্ত অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট তাদেরকে বলা হয় মারাদাহ্।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনজাতির শ্রেণীবিভাগ

📄 জিনজাতির শ্রেণীবিভাগ


হাফিয ইবনে আবদুল বার (৬) বলেছেনঃ ভাষাবিশারদদের মতে, জ্বিনদের কয়েকটি শ্রেণী রয়েছে। যেমন-
১. জ্বিন : অর্থাৎ সাধারণ জ্বিন
২. আমির (বহুবচনে উম্মার) : মানুষের সাথে থাকে
৩. আরওয়াহ্ : সামনে আসে
৪. শয়তান : উদ্ধত, অবাধ্য
৫. ইফ্রীত্ব : শয়তানের চাইতেও বিপজ্জনক।

টিকাঃ
(৬) ইউসুফ বিন আব্দুল্লাহ্ বিন মুহাম্মদ কুরতুবী মা-লিকী আবূ আমর, মুআরিখে আদীব, মুহাক্কিকে আযীম, মুসান্নিফে কুতুবে কাসীরহ্, হাফীযুল মাগিব, মৃত্যুসন ৪৬৩ হিজরী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00