📄 ‘জিন’ শব্দের অর্থ ও পরিচিতি
হযরত ইবনে দুরাইদ (রহঃ) (১) বলেছেনঃ 'জ্বিনজাতি মানুষদের থেকে আলাদা এক সৃষ্টি। জ্বিন শব্দের (মোটামুটি) অর্থ গুপ্ত, অদৃশ্য, লুক্কায়িত, আবৃত প্রভৃতি। জ্বিন্নাহ্, জ্বিন ও জ্বান বলতে একই জিনিস বোঝালেও 'জ্বিন' হলো জ্বিন্নাত বা জ্বিনজাতির এক বিশেষ প্রজাতি।
টিকাঃ
(১) মুহাম্মদ বিন হাসান আব্দী, ইমাম-উশ-শু'আরা অল্-লুগাত, মৃত্যুসন ৩২১ হিজরী।
📄 জিন কারা
হযরত আবূ উমার আয্-যাহিদ (২) বলেছেনঃ জিন্নাত বা জ্বিনজাতির কুকুর ও ইতর শ্রেণীকে বলা হয় জ্বিন।
টিকাঃ
(২) আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ বাগদাদী, মৃত্যুসন ২৪৭ হিজরী।
📄 জিনকে জিন বলা হয় কেন
হযরত ইবনে আকীল হাম্বালী (রহঃ) (৪) বলেছেনঃ লুকিয়ে থাকা ও চোখের আড়ালে থাকার কারণে জ্বিনকে জ্বিন বলা হয়। (৫)
টিকাঃ
(৪) মুহাম্মদ বিন আকীল বাগদাদী যাহিরী আবুল ওয়াফা, আলিমুল ইরাক, শায়খুল হানাবিলা।
(৫) কিতাবুল ফুনুন।
📄 শয়তান কারা
আল্লামা ইবনে আকীল বলেছেনঃ শয়তানরা হলো এক শ্রেণীর জ্বিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা (অভিশপ্ত) ইবলীসের বংশধরদের অন্তর্গত।