📘 জীবনকে কাজে লাগান > 📄 চতুর্থ পর্ব : রমাদানের শেষ দশকের আলোচনা

📄 চতুর্থ পর্ব : রমাদানের শেষ দশকের আলোচনা


আয়িশা বলেছেন, 'রমাদানের শেষ দশক আসলে নবি শক্ত করে কোমর বাঁধতেন। রাতে নিজে জেগে থাকতেন এবং পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।' [৩০৪] আয়িশা আরও বলেন, 'রাসূলুল্লাহ রমাদানের শেষ দশক (ইবাদাতে) এমনভাবে সচেষ্ট থাকতেন, অন্য সময়ে ততটা থাকতেন না।' [৩০৫]

নবিজির আমল
রমাদানের শেষ দশকে নবি অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি আমল করতেন। এ সময়টাতে যেসব আমল তিনি করতেন:
১. রাতে জেগে ইবাদাত করা।
২. পরিবারের লোকদের জাগিয়ে দেওয়া।
৩. নবি শক্ত করে কোমর বাঁধতেন (অর্থাৎ স্ত্রীদের থেকে দূরে থাকতেন)।
৪. মাগরিব এবং ইশার সালাতের মাঝে গোসল করা।
৫. ইতিকাফ করা।

স্রষ্টার সাথে সম্পর্ক করার জন্য সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হওয়াই ইতিকাফের মর্ম। উম্মাতে মুহাম্মাদীর জন্য শারীয়াত অনুমোদিত নির্জনবাস হলো মাসজিদে ইতিকাফ করা। নবি ইন্তেকাল পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। [৩১৩]

আল্লাহ তাআলা বলেন, 'নিশ্চয়ই আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্পর্কে আপনি কী জানেন? লাইলাতুল কদর হাজার মাস থেকেও শ্রেষ্ঠ।' [৩১৫] আবূ হুরায়রা থেকে বর্ণিত, নবি বলেছেন, 'যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।' [৩১৭]

টিকাঃ
[৩০৪] সহীহ বুখারি, হাদীস নং: ২০২৫; সহীহ মুসলিম, হাদীস নং: ১১৭৪
[৩০৫] সহীহ মুসলিম, হাদীস নং: ১১৭৫
[৩০৬] সহীহ মুসলিম, হাদীস নং: ৭৪৬
[৩০৭] সহীহ বুখারি, হাদীস নং: ৭২১১
[৩০৮] সূরা ত্বা-হা, ২০: ১৩২
[৩০৯] সহীহ মুসলিম, হাদীস নং: ১১৭৪
[৩১০] সূরা বাকারাহ, ২: ১৮৭
[৩১১] সূরা আ'রাফ, ৭: ৩১
[৩১২] সূরা আ'রাফ, ৭: ২৬
[৩১৩] সহীহ বুখারি, হাদীস নং: ২০২৬
[৩১৪] সহীহ বুখারি, হাদীস নং: ২০৪৪
[৩১৫] সূরা কাদর, ৯৭: ১-৩
[৩১৬] মুওয়াত্তা মালিক, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩২১
[৩১৭] সহীহ বুখারি, হাদীস নং: ১৯০১

📘 জীবনকে কাজে লাগান > 📄 পঞ্চম পর্ব : রমাদানের আখেরি সাত রাত

📄 পঞ্চম পর্ব : রমাদানের আখেরি সাত রাত


আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত, নবি -এর কয়েকজন সাহাবিকে স্বপ্নযোগে রমাদানের শেষ সাত রাতে লাইলাতুল কদর দেখানো হয়। (এ কথা শুনে) রাসূলুল্লাহ বললেন, 'তোমাদের দেখা তো দেখছি আমার দেখা শেষ সাত রাতের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি লাইলাতুল কদরের সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে।' সহীহ মুসলিমে ইবনু উমার থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, 'তোমরা রমাদানের শেষ দশদিনে কদরের রাত তালাশ করো। তোমাদের কেউ দুর্বল বা অপারগ হয়ে পড়লে শেষ সাত রাতে যেন অলসতা না করে।' [৩১৮]

অধিকাংশ আলিমের মতে, শেষ দশকের রাতগুলিতেই লাইলাতুল কদর হয়ে থাকে। বিশেষ করে বেজোড় রাতগুলিই বেশি সম্ভানাময়। উবাই ইবনু কা'ব শপথ করে ২৭ তারিখ লাইলাতুল কদর হওয়ার কথা বলতেন। ইবনু আব্বাস থেকে বর্ণিত আছে, একজন লোক নবি -এর কাছে এসে বললেন, 'হে আল্লাহর নবি! আমি একজন বৃদ্ধ মানুষ। সালাতে দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টকর। এখন আপনি আমাকে এমন একটি রাতের কথা বলে দিন, যাতে আল্লাহর তাওফীকে আমি লাইলাতুল কদর পাব।' নবিজি বললেন, 'তুমি ২৭শের রাতে ইবাদাত কোরো।' [৩২২]

লাইলাতুল কদরের আমল
নবিজি -কে আয়িশা বলেছিলেন, 'ইয়া রাসূলাল্লাহ! আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তবে কী দুআ করব?' নবিজি বললেন, তুমি বলবে:

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

'ইয়া আল্লাহ! আপনি তো অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন।' [৩২৪]

টিকাঃ
[৩১৮] সহীহ মুসলিম, হাদীস নং: ১১৬৫
[৩১৯] সহীহ বুখারি, হাদীস নং: ২০২০; সহীহ মুসলিম, হাদীস নং: ১১৬৯
[৩২০] সহীহ রাবিুখ, হাদীস নং: ১২০২
[৩২১] সহীহ মুসলিম, হাদীস নং: ৭৬২
[৩২২] আহমাদ, আলমুসনাদ, হাদীস নং: ২১৪৯
[৩২৩] সহীহ বুখারি, হাদীস নং: ১৯০১
[৩২৪] তিরমিযি, আসসুনান, হাদীস নং: ৩৫১৩
[৩২৫] সহীহ মুসলিম, হাদীস নং: ৪৮৬

📘 জীবনকে কাজে লাগান > 📄 ষষ্ঠ পর্ব : বিদায় মাহে রমাদান

📄 ষষ্ঠ পর্ব : বিদায় মাহে রমাদান


সহীহ বুখারি এবং মুসলিমে আবূ হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, নবি বলেছেন, 'যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমান-সহ এবং সাওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে।' [৩২৬]

সালাফরা আমল করার ক্ষেত্রে লক্ষ রাখতেন, যেন তা যথাসম্ভব নিখুঁত হয়। তারপর সেটা কবুল হওয়ার প্রতি তারা গুরুত্বারোপ করতেন এবং কবুল না হওয়ার আশঙ্কায় থাকতেন।

রমাদান মাসে মাগফিরাত লাভের অনেক মাধ্যম আছে। যেমন, রমাদানের সিয়াম পালন, তারাবীর সালাত আদায় এবং বিশেষত লাইলাতুল কদরে সালাত আদায় করা। ইসতিগফার হলো সিয়ামের মধ্যকার ত্রুটি-বিচ্যুতি এবং অনর্থক কথা-াজের ক্ষতিপূরণ। এজন্যই পূর্ববর্তী উলামায়ে কেরাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য সাদাকাতুল ফিতর হলো সালাতের সাহু সিজদাহ এর মতো।

সহীহ ইবনু খুযাইমাতে সালমান থেকে বর্ণিত আছে, নবি বলেছেন, এ মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে। দুটি কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য; আর বাকি দুটি এমন যে, তা করতেই হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ দুটি হলো— (১) আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দেওয়া। (২) তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর যে কাজ দুটি তোমাদের করতেই হবে তা হলো—আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। [৩৩৫]

টিকাঃ
[৩২৬] সহীহ বুখারি, হাদীস নং: ১৯০১; সহীহ মুসলিম, হাদীস নং: ৪৮৬
[৩২৭] সহীহ মুসলিম, হাদীস নং: ৭৫৯; সহীহ বুখারি, হাদীস নং: ২০০৮
[৩২৮] আহমাদ, আলমুসনাদ, হাদীস নং: ১১৫৩২
[৩২৯] সূরা মা-ঊন, ১০৭: ৪-৫
[৩৩০] সূরা মু'মিনূন, ২৩: ৬০
[৩৩১] সূরা মায়িদা, ৫: ২৭
[৩৩২] সহীহ ইবনু হিব্বান, হাদীস নং: ৯০৭
[৩৩৩] সূরা বাকারাহ, ২: ১৮৫
[৩৩৪] সূরা যুমার, ৩৯ : ৫৩
[৩৩৫] সহীহ ইবনু খুযাইমাহ, হাদীস নং: ১৮৮৭
[৩৩৬] সহীহ ইবনু খুযাইমাহ, হাদীস নং: ১৮৮৭
[৩৩৭] সূরা মুহাম্মাদ, ৪৭: ১৯
[৩৩৮] আবু দাউদ, আস সুনান, হাদীস নং: ৭৯২।
[৩৩৯] সূরা আলি ইমরান, ৩: ১৮৫
[৩৪০] সূরা হাশর, ৫৯: ২০
[৩৪১] সূরা হূদ, ১১: ১০৬ - ১০৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00