📘 যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন > 📄 স্বামীরা তালাকের হুমকি দেয় !!

📄 স্বামীরা তালাকের হুমকি দেয় !!


সে ছোট বিষয়ে তালাকের হুমকি দিয়ে স্ত্রীকে ভয় দেখায়!!
সাধারণ ভুল বুঝাবুঝিতে তালাকের হুমকি দেয়!!
বাচ্চারা কান্নাকাটি করলে সে স্ত্রীকে তালাকের কথা বলে!!
বাচ্চারা গ্লাস বা কাপ ভেঙ্গে ফেললে সে স্ত্রীকে তালাকের হুমকি দেয়!!
তার শার্ট বা কাপড় খুঁজে না পেলে সে তালাকের ভীতিপ্রদর্শন করে!!
এটা হল তালাকের হুমকি দেয়ার একটি বিরল ও হাস্যকর ঘটনা-
জনৈক ব্যক্তি মুসলিম সেনাপতি আরশিদকে এই হাস্যকর ও বিরল ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমাকে জানানো হয়েছিল একজন আরব ব্যক্তি একই দিনে ৫ জন মহিলাকে তালাক দিয়েছেন। তখন আরশিদ বলেন, 'একজন ব্যক্তি সর্বোচ্চ ৪ জনকে বিয়ে করতে পারে, সে কী করে পাঁচ জনকে তালাক দিলো?'
লোকটি বললেন, “একজন আরব ব্যক্তি ছিল, তার ছিল চার জন স্ত্রী। একদিন সে বাসায় এসে দেখে, চার জন স্ত্রী একে অপরের সাথে তর্ক-বিতর্ক করছে। লোকটি অসুস্থ প্রকৃতির ছিল, সে নিজেকে নিজে বলল 'আর কতক্ষণ ধরে এই ঝগড়া বিবাদ চলবে?' সে চারজনের একজন স্ত্রীকে বলল, 'তুমিই এই ঝগড়ার জন্য একমাত্র দায়ী' এবং তাকে তালাক দিয়ে দিল। তার দ্বিতীয় স্ত্রী বলল, 'তুমি তাকে অন্যায়ভাবে তালাক দিয়েছ, তুমি তাকে শাস্তি দিতে তাহলে তা ইনসাফ হত।' তখন সে দ্বিতীয় স্ত্রীকে বলল, 'আমি তোমাকেও তালাক দিলাম'। তৃতীয় স্ত্রী তাকে বলল 'লানত পড়ুক তোমার উপর! আল্লাহর কসম! তারা তোমার সাথে খুব ভালো ব্যবহার করে এবং চরিত্রে তারা তোমার চাইতেও ভালো।' তখন লোকটি বলল, 'তোমাকেও তালাক দিলাম।' এতে রেগে চতুর্থ স্ত্রী বলল, 'তুমি স্ত্রীদের নিয়ন্ত্রণ করতে জানো না, আমাদের মাঝে শৃঙ্খলাও প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, তুমি শুধু তালাক দিতে জানো।' লোকটি তখন বলল, 'আমি তোমাকেও তালাক দিলাম।'
এই পুরো ঘটনাটি প্রতিবেশী এক মহিলা দাঁড়িয়ে শুনছিলেন, তখন তিনি ঘরে প্রবেশ করে বলেন, 'আল্লাহর কসম! আরবরা এখানে শুধু তোমার দুর্বলতা দেখতে পাচ্ছে, একজনের আচরণ ও ব্যবহারে তার দুর্বলতা সহজেই বুঝা যায়। তুমি মাত্র কয়েক মিনিটে চারজন স্ত্রীকে তালাক দিয়ে দিলে!! লোকটি তখন বলল, 'তোমাকেও তালাক দিলাম, যদি তোমার স্বামী আমাকে অনুমতি দেন।' সাথে সাথে প্রতিবেশী মহিলাটির স্বামী বাহির থেকে আওয়াজ দিয়ে বলেন, 'হ্যাঁ আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম।'
হে আমার বিবেকবান ভাই
আপনার বাসায় রাগ এবং হতাশাকে স্থান দিবেন না। অতি সাধারণ বিষয়ে স্ত্রীকে তালাকের হুমকি দিবেন না।
আপনার দাম্পত্যজীবনকে ভালোবাসাপূর্ণ, সঙ্গতি, পারস্পরিক বোঝাপড়া দিয়ে গড়ে তুলুন। পরস্পরকে সম্মান করুন। গ্রন্থের শেষে কিছু স্টোরি বর্ণনা করেছি, সেগুলো থেকে শিক্ষা নিন।
সবচে' খারাপ বিষয় হয় তখন, যখন কোনো স্বামী তালাক দেয়ার জন্য আল্লাহর শপথ করে ফেলে। সাধারণ বিষয়ে তালাক দেয়ার কসম করা নিশ্চয় একটি বোকামী।

📘 যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন > 📄 স্ত্রী তাকে ছেড়ে না যাওয়ার জন্য স্বামীকে মিনতি করছে!

📄 স্ত্রী তাকে ছেড়ে না যাওয়ার জন্য স্বামীকে মিনতি করছে!


যখন স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রী তখন চিন্তায় পড়ে যায়। সে কী করবে? কিভাবে সব দায়িত্ব পালন করবে। সে তখন পরিবার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। সে সন্তানদের জন্য খুব লজ্জাবোধ করে।
সে তার মনের তীব্র ভালোবাসার আবেগ সংযম করে, জীবনের সবচে' বড় যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ভুলার চেষ্টা করে। ধুঁকে ধুঁকে মরে সে। যখন সন্তানরা তাদের পিতার কথা জিজ্ঞেস করবে তখন সে কী বলবে? সে কি তাদের মিথ্যা বলবে? সে কি নিজেকে প্রতারিত করতে পারবে? সে হয়ে পড়বে উদ্বিগ্ন, চিন্তিত, দুর্দশাগ্রস্থ! সে বলবে—
“আমাকে তার সম্পর্কে জিজ্ঞেস কর না, সে আমায় ছেড়ে চলে গেছে।”
“সে গেছে, আমার অন্তরে আগুন লাগিয়ে গেছে।”
“আমাকে তার সম্পর্কে জিজ্ঞেস করো না, আমি মর্মযন্ত্রণা অনুভব করছি, অন্তরের গভীরে বিষাদের স্বাদ পাচ্ছি।”
“আমাকে তার সম্পর্কে জিজ্ঞেস করো না, যখন সে বিদায় নিলো আমি তার কথায় ধোঁকা ও প্রতারণার গন্ধ পাই।”
“সে বাচ্চাদের চোখে হাজারো প্রশ্ন রেখে গেছে, যার মিথ্যা উত্তর আমি দিচ্ছি।”
“সে চলে গেছে অন্য মেয়ের আলিঙ্গনে ঘুমানোর জন্য, যার উষ্ণতায় সে বাসার এবং বাচ্চাদের কথা ভুলে যাবে।”

📘 যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন > 📄 স্বামীদের প্রতি আমার আরয

📄 স্বামীদের প্রতি আমার আরয


স্ত্রীদের বিষয়ে আপনারা আল্লাহকে ভয় করুন। তাদের নিরাপত্তা দিন, এবং আল্লাহ আপনাদের উপর তাদের যা যা অধিকার রেখেছেন তা পরিপূর্ণভাবে আদায় করুন।
প্রিয় ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি একটি গল্প বলি। গল্পটি হল একজন ব্যক্তির, যে হালাল পরিত্যাগ করে হারামের পিছনে ছুটেছিল। সে পুণ্য ছেঁড়ে পাপের দিকে ধাবিত হচ্ছিল।
একজন বিবাহিত ব্যক্তি ছিল, তার সন্তানও ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তার পুরাতন অভ্যাসে ডুবে থাকত। সে সব সময় তার ফাহসা ও আনন্দ ফুর্তি নিয়ে মেতে থাকত, তা হালাল পথে আসুক বা হারাম পথে সে কোনো পরওয়া করত না। সে তার দেশ থেকে পূর্ব এশিয়ার একটি দেশে ভ্রমন করতে গিয়েছিল। সে ছিল ভরা যৌবনে থাকা এক টগবগে যুবক। এক সন্ধ্যায় ডান্স ক্লাবে সে একজন পতিতা ডান্সারের রুমে তার সাথে সাক্ষাৎ করল। যখন সে ঐ মেয়েকে স্পর্শ করতে যাবে তখনি মৃত্যুর ফেরেশতা তার জন্য সেখানে অপেক্ষা করছিল। মালাকুল মাউত তার রূহ কবজ করে নিল আর তার মৃতদেহ দেশে ফিরে এলো।
আমি আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্বাস্থ্যের দু'আ করি।
হে আমার ভাই, হে স্বামীগণ!

📘 যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন > 📄 পরিণাম

📄 পরিণাম


এই মেসেজের শেষে আমি আপনাদের কাছে কিছু নসিহত করতে চাই। যদি আপনারা তা মানেন তাহলে ইনশা আল্লাহ আপনাদের দাম্পত্যজীবন হবে প্রেম ও আনন্দময়।
১. ধর্ম হল কল্যানকামনা।
২. বিশ্বাসীদের মধ্যে সবচে' উত্তম হল সে, যার আখলাক সুন্দর। আর তোমাদের মধ্যে সবচে' উত্তম হল সে, যে তার স্ত্রীদের মাঝে উত্তম।
৩. কৃপণতা থেকে সাবধান থাকুন।
৪. পুণ্য লাভের আশায় স্ত্রীদের জন্য যা খরচ করবেন তা সাদাকা হিসেবে লিপিবদ্ধ হবে।
৫. দাম্পত্যজীবনে সমস্যার কথা কাউকে জানানো উচিত নয়।
৬. স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ভাষা ব্যবহার করবেন না।
৭. স্ত্রীকে অপমান করবেন না।
৮. স্ত্রীর সামনে সবসময় হাঁসার চেষ্টা করুন।
৯. পরস্পরকে ভালোবাসুন, এবং শান্ত থাকুন।
১০. ইসলামিক নিয়ম অনুসারে সন্তানদের শিক্ষা দিন।
১১. বাজার, শপিং মলে যাওয়া কমিয়ে দিন।
১২. ছবি সম্বলিত কাপড় পরিধান করবেন না।
১৩. সন্তানদের জন্য অশালীন পোশাক কিনবেন না।
১৪. বাসায় পরিবার নিয়ে একটি তালিমের ব্যবস্থা করুন।
১৫. স্ত্রী এবং সন্তানদের সাথে সৎ থাকুন।
১৬. কারণ ছাড়া স্ত্রীকে মারবেন না।
১৭. স্ত্রীর জন্য নিজেকে সাজান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00