📘 যেভাবে আত্মা শুদ্ধ করবেন > 📄 আল্লাহ্-র যিকির

📄 আল্লাহ্-র যিকির


যিকির অন্তরের জং পরিষ্কার করে এবং অন্তরের উপর পাপ-পঙ্কিলতার যেসব আবরণ পড়ে সেগুলো দূর করে। মানুষের এবং প্রতিপালকের মাঝে নৈকট্য বৃদ্ধি করে- বিশেষত যখন মানুষ যিকিরের সাথে সংবেদনশীল হয় এবং প্রতিটি মুহূর্তে ও প্রতিটি পদক্ষেপে যিকিরকে সঙ্গী বানায়।

আল্লাহ বলেন- أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ মুমিনদের জন্য সে সময় কি ঘনিভূত হয়নি যে, তাদের অন্তরসমূহ আল্লাহর যিকির এবং তিনি যেই সত্য নাযিল করেছেন, তার জন্য বিনীত হবে? [সুরা হাদীদ : ১৬]

আল্লাহ আরও বলেন- وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ আমি কুরআন হিসেবে সেই বস্তু নাযিল করে থাকি, যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। [সুরা বনি ইসরাইল: ৮২]

যিকির কম করার কারণে আল্লাহ মুনাফিকদের নিন্দা করেছেন। তিনি আত্মার পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত চিকিৎসা উল্লেখ করে বলেছেন- أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ মনে রেখো, আল্লাহর যিকির দ্বারা অন্তর স্বস্তি লাভ করে। [সুরা রাদ: ২৮]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00