📘 যেমন হবে উম্মাহর দাঈগণ 📄 কতক উলামায়ে কেরামের ভূমিকা

📄 কতক উলামায়ে কেরামের ভূমিকা


উম্মাহ্র ইতিহাস এমন অসংখ্য বীর উলামায়ে কেরামের দ্বারা পরিপূর্ণ, যারা বাতিলের ব্যাপারে নিরব থাকার উপর সন্তুষ্ট থাকতে পারেননি। তাই তারা এমন অজস্র অবদান রেখেছেন, যে অবদানগুলো আজ আমাদের প্রয়োজন। বাতিলকে ধ্বংস করার জন্য, হককে মানুষের সামনে প্রকাশ করার জন্য এবং মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। সেই অন্ধকার যুগের তাগুত স্বৈরাচারী শাসকরা যে অন্ধকারে মানুষকে নিমজ্জিত করেছে, যে অন্ধকার ঘোর অমানিষার রজনীতে সাগরের অন্ধকার থেকেও ভয়ংকর। তারা তাদেরকে সেই নূর থেকে মুক্ত করে ফেলেছে, যে নূর নিয়ে মুহাম্মদ পৃথিবীতে এসেছেন। আমরা এসকল উলমায়ে কেরাম থেকে কয়েকজনের আলোচনা করছি

ফন্ট সাইজ
15px
17px