📘 যেমন হবে উম্মাহর দাঈগণ 📄 খলীফায়ে রাশেদ আবু বকর ؓ এর দৃঢ়তার উদাহরণ

📄 খলীফায়ে রাশেদ আবু বকর ؓ এর দৃঢ়তার উদাহরণ


রাসূলুল্লাহ এর মৃত্যুর পর মুরতাদদের সাথে তার যুদ্ধ করা। বিভিন্নরূপী মুরতাদদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। কেউ নবুওয়াত দাবি করেছে, কেউ যাকাত অস্বীকার করেছে, কেউ নামায বাতিল করে দিয়েছে। তখন এই নেতার পক্ষ থেকে নেওয়া হয়েছিল দৃঢ় পদক্ষেপ। পক্ষান্তরে হযরত উমার যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকোচবোধ করছিলেন। কারণ তারা "লা ইলাহা ইল্লাল্লাহ" বলে। তাই আবু বকরকে বললেন, রাসূলুল্লাহ তো বলেছেন-
أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللهِ. قَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ المَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا.

"আমাকে আদেশ করা হয়েছে আমি যেন লোকদের সাথে যুদ্ধ করি, যতক্ষণ না তারা একথার সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। যে তা বলল, সে আমার থেকে তার সম্পদ ও রক্ত নিরাপদ করে নিল। তবে আল্লাহর হকের কথা আলাদা। আর তার হিসাব আল্লাহর দায়িত্বে।” তাহলে আপনি কিভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আবু বকর বললেন, আল্লাহর শপথ! যে নামায ও যাকাতের মাঝে কোন পার্থক্য করে, আমি তার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করবো। কারণ যাকাত হল সম্পদের হক। আল্লাহর শপথ! তারা রাসূলুল্লাহ এর যামানায় যে বকরীর বাচ্চার যাকাত দিত, এখন যদি তাও দিতে অস্বীকার করে, তাহলে আমি তা না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো।" [সহিহ বুখারি- ৬৯২৪, ৬৯২৫]

মুরতাদদের সাথে আবু বকর-এর এই অনমনীয় আচরণের মধ্যে দ্বীন ও উম্মাহর অশেষ কল্যাণ নিহিত ছিল। তিনিই ইসলামী রাষ্ট্রের ভিত্তিগুলো দৃঢ় করেছিলেন, ইসলামী রাষ্ট্রকে সকল আভ্যন্তরীণ শত্রুদের থেকেও যারা নিজ প্রবৃত্তিকে উপাস্য বানাতে চেয়েছিল, তাদের থেকে মুক্ত করেছিলেন। আর একারণেই বহিঃশত্রুদের সাথে লড়াই করার জন্য তিনি অবসর হতে পেরেছিলেন। আমরা এই কর্মপন্থাগুলোর প্রতি তাকালে তাতে এমন হিকমাহ ও দৃঢ়তা দেখতে পাই, যা মুসলমানদের অনেক নেতার মাঝে পাওয়া দুস্কর। সুতরাং উমার ও যারা তার সমচিন্তা পোষণ করত, তাদেরকে থামিয়ে দেওয়ার মাঝেই ছিল হিকমত। নিশ্চয়ই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করা ও প্রবৃত্তি পূজার সমাপ্তি ঘটানোর মধ্যেই ছিল দৃঢ়তা। অন্যথায় হয়ত এটা রাষ্ট্রের ঐক্যকে চুরমার করে দিত, তার ভীত নড়বড়ে করে দিত।

ফন্ট সাইজ
15px
17px