📘 যেমন ছিলেন তাঁরা 📄 সুখের সময় আল্লাহকে স্মরণ কর

📄 সুখের সময় আল্লাহকে স্মরণ কর


জনৈক যুবক আবু দারদা রাযি. এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, হে বৎস! তুমি সুখের সময় আল্লাহকে স্মরণ রাখবে; তাহলে আল্লাহ দুঃখের সময় তোমাকে স্মরণ রাখবেন।

📘 যেমন ছিলেন তাঁরা 📄 অন্তরের চিকিৎসা

📄 অন্তরের চিকিৎসা


ইবরাহীম আল-খাওয়াস রহ. বলেন, অন্তরের চিকিৎসা পাঁচটি জিনিসের মধ্যে: ধ্যান-মগ্নতার সাথে কুরআন পাঠ করা, বেশি ভক্ষণ না করা, রাত্রি জাগরণ করে ক্বিয়ামুল লাইল আদায় করা, শেষ রাতে (আল্লাহর নিকট) অনুনয় বিনয় করা এবং নেককার লোকদের সাথে বসা।

📘 যেমন ছিলেন তাঁরা 📄 ভদ্রতা কী?

📄 ভদ্রতা কী?


মুহাম্মাদ ইবনে আলী রহ. কে জিজ্ঞেস করা হলো, অভদ্রতা কী? তিনি উত্তর দিলেন, গোপনেও এমন কোনো কাজ না করা; যেটা করতে প্রকাশ্যে লজ্জাবোধ কর।

ফন্ট সাইজ
15px
17px