📄 কীভাবে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন?
এক ব্যক্তি হাসান বসরী রহ. কে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি আল্লাহর হুকুমকে সম্মান কর: তাহলে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন।
📄 ভালোবাসা, ভয় ও আশা
এক ব্যক্তি তাউস রহ. কে বলল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি- তুমি আল্লাহকে এমনভাবে ভালোবাসবে; যেন কোনো জিনিস তোমার নিকট তাঁর থেকে প্রিয় না থাকে। তাঁকে এমন ভয় করবে যে, তোমার নিকট তাঁর থেকে ভয়ের আর কিছুই থাকবে না। আল্লাহর প্রতি এমন আশা করবে যে, এ আশা তোমার মাঝে ও উচ্চ ভয়ের মাঝে আড়াল হয়ে দাঁড়ায়। আর তোমার নিজের জন্য যা পছন্দ করবে, অন্য মানুষের জন্যও তা পছন্দ করবে।
📄 ফেরেশতা হয়ে যাও
জনৈক ব্যক্তি মুহাম্মাদ ইবনে ওয়াসি রহ. কে বলল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি- তুমি দুনিয়া ও আখিরাতে ফেরেশতা হয়ে যাও। লোকটি বলল, এটা কিভাবে? তিনি বললেন, দুনিয়াতে জুহদ অবলম্বন কর।
📄 সবচেয়ে বড় উপদেশ
ইবনে তাইমিয়া রহ. কে মাগরিবের এক লোক প্রশ্ন করল। লোকটি বলল, হে শাইখুল ইসলাম! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি আমার নিকট ওসিয়ত চাচ্ছ! তাহলে শোন, আল্লাহর কিতাব থেকে বড় উপদেশ মানুষের জন্য আর কিছু নেই: যে তা চিন্তা ও অনুধাবন করে।
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ
“আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে, তা আল্লাহরই। আমি তোমাদের আগে কিতাবধারীদের এবং তোমাদেরকেও জোর নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর।”
এটাই হলো বড় উপদেশ। এটাই দুনিয়াতে সবচেয়ে বড় সাক্ষ্য তথা আল্লাহকে ভয় কর।
টিকাঃ
১২০. সূরা নিসা: ১৩১