📘 যেমন ছিলেন তাঁরা > 📄 সর্বদা নেক কাজের নিয়ত কর

📄 সর্বদা নেক কাজের নিয়ত কর


ইমাম আহমাদ রহ. এর পুত্র আব্দুল্লাহ তাঁর বাবাকে বললেন, হে বাবা! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি নেক কাজের নিয়াত রাখবে। কারণ, যতক্ষণ তুমি নেক কাজের নিয়ত রাখবে, ততক্ষণ নেকের সাওয়াব লাভ করবে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন?

📄 কীভাবে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন?


এক ব্যক্তি হাসান বসরী রহ. কে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি আল্লাহর হুকুমকে সম্মান কর: তাহলে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 ভালোবাসা, ভয় ও আশা

📄 ভালোবাসা, ভয় ও আশা


এক ব্যক্তি তাউস রহ. কে বলল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি- তুমি আল্লাহকে এমনভাবে ভালোবাসবে; যেন কোনো জিনিস তোমার নিকট তাঁর থেকে প্রিয় না থাকে। তাঁকে এমন ভয় করবে যে, তোমার নিকট তাঁর থেকে ভয়ের আর কিছুই থাকবে না। আল্লাহর প্রতি এমন আশা করবে যে, এ আশা তোমার মাঝে ও উচ্চ ভয়ের মাঝে আড়াল হয়ে দাঁড়ায়। আর তোমার নিজের জন্য যা পছন্দ করবে, অন্য মানুষের জন্যও তা পছন্দ করবে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 ফেরেশতা হয়ে যাও

📄 ফেরেশতা হয়ে যাও


জনৈক ব্যক্তি মুহাম্মাদ ইবনে ওয়াসি রহ. কে বলল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি- তুমি দুনিয়া ও আখিরাতে ফেরেশতা হয়ে যাও। লোকটি বলল, এটা কিভাবে? তিনি বললেন, দুনিয়াতে জুহদ অবলম্বন কর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00