📄 শিরক বড় জুলুম হওয়ার কারণ
এর চেয়ে নিকৃষ্ট ও মারাত্মক কিছু হতে পারে না, যে মাটি থেকে সৃষ্ট কোনো বস্তুকে সকল বস্তুর মালিকের সাথে সমান করে ফেলে! যে কোনো ক্ষমতার অধিকারী নয়, তাকে সকল ক্ষমতার অধিকারীর সাথে সমান করে ফেলে! সর্বাধিক থেকে পরমাত্মাপক্ষী ও অসম্পূর্ণ সত্তাকে সর্বাধিক থেকে পরিপূর্ণ ও অমূল্যপেক্ষী সত্তার সাথে সমান করে ফেলে!
📄 সর্বদা নেক কাজের নিয়ত কর
ইমাম আহমাদ রহ. এর পুত্র আব্দুল্লাহ তাঁর বাবাকে বললেন, হে বাবা! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি নেক কাজের নিয়াত রাখবে। কারণ, যতক্ষণ তুমি নেক কাজের নিয়ত রাখবে, ততক্ষণ নেকের সাওয়াব লাভ করবে।
📄 কীভাবে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন?
এক ব্যক্তি হাসান বসরী রহ. কে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি আল্লাহর হুকুমকে সম্মান কর: তাহলে আল্লাহ তোমাকে সম্মান দান করবেন।
📄 ভালোবাসা, ভয় ও আশা
এক ব্যক্তি তাউস রহ. কে বলল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি- তুমি আল্লাহকে এমনভাবে ভালোবাসবে; যেন কোনো জিনিস তোমার নিকট তাঁর থেকে প্রিয় না থাকে। তাঁকে এমন ভয় করবে যে, তোমার নিকট তাঁর থেকে ভয়ের আর কিছুই থাকবে না। আল্লাহর প্রতি এমন আশা করবে যে, এ আশা তোমার মাঝে ও উচ্চ ভয়ের মাঝে আড়াল হয়ে দাঁড়ায়। আর তোমার নিজের জন্য যা পছন্দ করবে, অন্য মানুষের জন্যও তা পছন্দ করবে।