📄 বদর যুদ্ধ ও আল্লাহর সঙ্গে সম্পর্ক
উপকরণের অবস্থান যত উর্ধ্বে পৌঁছইে পৌঁছক না কেন, তা উপকরণ হওয়ার মাঝেই সীমাবদ্ধ। সুতরাং এর সঙ্গে অন্তর যুক্ত করা উচিত নয়। বরং সেই আল্লাহর সঙ্গে অন্তর যুক্ত করা উচিত; আকাশমণ্ডলী ও পৃথিবী যাঁর মালিকানাধীন। আল্লাহ তাআলা বদর যুদ্ধে মুসলিমদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করার কথা আলোচনা করতে গিয়ে এ বাস্তবতার প্রতিও গুরুত্ব দিয়ে বলেন-
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ ۚ وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ ۚ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
“স্মরণ কর, যখন তোমরা নিজ প্রতিপালকের কাছে ফরিয়াদ করেছিলে, তখন তিনি তোমাদের ফরিয়াদে সাড়া দিলেন। (বললেন:) আমি তোমাদের সাহায্যের্থে এক হাজার ফেরেশতার একটি বাহিনী পাঠাচ্ছি; যারা একের পর এক আসবে। এ প্রতিশ্রুতি আল্লাহ কেবল এজন্যই দিয়েছেন; যাতে এটা তোমাদের জন্য সুসংবাদ হয় এবং এতে এর দ্বারা তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। নিশ্চয়ই আল্লাহ মহামহিমতাবান, প্রজ্ঞাময়।
সুতরাং ফেরেশতাগণ হলেন মাধ্যম মাত্র। অন্তর তাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়; বরং অন্তর যুক্ত হবে প্রকৃত সাহায্যকারী আল্লাহ তাআলার সঙ্গে।
টিকাঃ
১১৯. সুরা আনফাল: ৯
📄 বাস্তব প্রশিক্ষণ
কেনই বা তুমি তোমার সন্তানকে অঙ্কুরেই আল্লাহ তাআলা’র সাথে সম্পর্কের ওপর গড়ে তুলছ না?
সে যখন কোনো উপকারী জিনিস চাইবে; কিন্তু তুমি তা দিতে পারবে না, তখন তুমি তাকে বলবে- বাবা! চল, আমরা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকট চাই। কারণ, আল্লাহই রিজিকদাতা। তিনিই আমাদের সকল কিছুর ব্যবস্থাপক। আর তিনি যদি তোমাকে এটা এনে দেওয়ার মতো অর্থ আমাকে না দেন; তাহলে বুঝতে হবে এটা এখন আমাদের জন্য উপকারী নয়। কারণ, আল্লাহই এটা আমাদের থেকে ফিরিয়ে রেখেছেন।