📘 যেমন ছিলেন তাঁরা > 📄 এ দুটি একত্রিত হয় না

📄 এ দুটি একত্রিত হয় না


বলা হয়ে থাকে– আল্লাহ তাআলা দাউদ আ. এর নিকট ওহী পাঠালেন: আমি অন্তরসমূহের ওপর হারাম করেছি যে, একই অন্তরে আমার ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা একত্রিত হওয়াকে। হে দাউদ! তুমি যদি আমাকে ভালোবাস; তাহলে অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে ফেল। কারণ, আমার ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা এক অন্তরে থাকতে পারে না। হে দাউদ! যারা আমাকে ভালোবাসে, তারা সেই সময় আমার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, যখন অলস লোকেরা ঘুমিয়ে পড়ে এবং তারা নির্জনে আমাকে স্মরণ করে, যখন গাফেলরা বিতোর থাকে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 দুনিয়ার বিবরণ

📄 দুনিয়ার বিবরণ


আলী রাযি. কে বলা হলো, আমাদের জন্য দুনিয়ার বর্ণনা তুলে ধরুন। তিনি বললেন, সংক্ষেপে না দীর্ঘ করব? তারা বলল, সংক্ষেপে। তিনি বললেন, দুনিয়ার হালালগুলোর হিসাব দিতে হবে আর হারামগুলোর জন্য আযাব হবে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 জূহ্দের সুফল

📄 জূহ্দের সুফল


১. আল্লাহর সাক্ষাতের প্রতি আগ্রহ।
২. দুনিয়ার সাথে সম্পৃক্ত না হওয়া এবং তার জন্য অনুতাপ না থাকা।
৩. নেতৃত্ব ও পদের লোভ থেকে মুসলিমদের সুরক্ষা।
৪. মানুষকে দেখানো ও খ্যাতি অর্জনের ফেতনা থেকে মুসলিমদের সুরক্ষা, যা আল্লাহর স্মরণ ও নামাজ থেকে মন ফিরিয়ে রাখে।
৫. নারীদের ফেতনা থেকে সুরক্ষা।
৬. হারামে লিপ্ত হওয়া থেকে সুরক্ষা এবং এমন সন্দেহ ও সংশয়পূর্ণ জিনিস থেকে দূরে থাকতে সহায়ক; যা হারামে পৌঁছে দেয়।
৭. ফুযাইল ইবনুল ইয়ায় রহ. বলেন, তোমাদের কলবে কিছুতেই ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে না, যতক্ষণ না তোমরা দুনিয়াবিরাগী হবে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে?

📄 কীভাবে আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে?


ইবনুল কায়্যিম রহ. বলেন, দুনিয়ার প্রতি নিরাসক্ত হওয়ার আগ পর্যন্ত আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে না। তাই দুনিয়াকে আখিরাতের ওপর প্রাধান্য দেওয়া হয় ঈমানের ক্ষতির কারণে, অথবা আকাঙক্ষার ঘাটতির কারণে, অথবা উভয়টারই ঘাটতির কারণে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ দুনিয়াকে পচে নিক্ষেপ করেছেন। তারা তার থেকে তাদের অন্তর ফিরিয়ে নিয়েছিলেন এবং তাকে এমনভাবে পরিত্যাগ করেছিলেন যে, তার প্রতি আর ঝুঁকবেননি। দুনিয়াকে কারাগার মনে করেননি; জান্নাতও নয়। তাই তারা দুনিয়ার ব্যাপারে প্রকৃত জুহুদ অবলম্বন করেছিলেন। তারা চাইলে দুনিয়ার সকল প্রিয় বস্তুই লাভ করতে পারতেন। প্রতিটি আগ্রহই পূরণ করতে পারতেন। কিন্তু তারা বিশ্বাস করতেন– এটা হলো, কোনো রকমে অতিক্রম করার জায়গা; আনন্দের জায়গা নয়। এটা হলো, গ্রীষ্মের মৌসম; যা মুহূর্তে বিক্ষিপ্ত হয়ে যায়। এক উদ্ভট স্বপ্নের ন্যায়: যা এখনো দেখা হয়নি, অমনি বিদায়ের ঘণ্টা বাজায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00