📄 দুনিয়ার স্বাদ ও আখিরাতের স্বাদের মাঝে পার্থক্য
ইবনুল কায়্যিম রহ. বলেন, আখিরাতের স্বাদ বড় ও স্থায়ী আর দুনিয়ার স্বাদ ছোট ও সাময়িক। এমনিভাবে দুনিয়ার কষ্ট ও আখিরাতের কষ্ট এমনই। আর এর ভিত্তি হলো, ঈমান ও ইয়াক্বীনের ওপর। তাই যখন ঈমান শক্তিশালী হবে এবং অন্তরের গভীরে প্রবেশ করবে, তখন সে উন্নত স্বাদকে নিকৃষ্টটার ওপর প্রাধান্য দেবে এবং কঠিন যন্ত্রণার পরিবর্তে লঘু যন্ত্রণা সহ্য করে নেবে। قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا “তারা বলল, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সত্তার কসম! আমাদের নিকট যে উজ্জ্বল নিদর্শনাবলি এসেছে, তার ওপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দিতে পারব না। সুতরাং তুমি যা করতে চাও কর, তুমি যাই কর না কেন, তা এ পার্থিব জীবনেই হবে।”
টিকাঃ
১. সূরা ত্বহা: ৭২
📄 জূহ্দই স্বস্তি
জনৈক দুনিয়াবির্মুখ সালাফ বলতেন, দুনিয়া বিমুখতা মন ও দেহের শক্তি। আর দুনিয়ার প্রতি আগ্রহ চিন্তা ও পেরেশানির উদ্বেগ ঘটায়।
📄 এ দুটি একত্রিত হয় না
বলা হয়ে থাকে– আল্লাহ তাআলা দাউদ আ. এর নিকট ওহী পাঠালেন: আমি অন্তরসমূহের ওপর হারাম করেছি যে, একই অন্তরে আমার ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা একত্রিত হওয়াকে। হে দাউদ! তুমি যদি আমাকে ভালোবাস; তাহলে অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে ফেল। কারণ, আমার ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা এক অন্তরে থাকতে পারে না। হে দাউদ! যারা আমাকে ভালোবাসে, তারা সেই সময় আমার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, যখন অলস লোকেরা ঘুমিয়ে পড়ে এবং তারা নির্জনে আমাকে স্মরণ করে, যখন গাফেলরা বিতোর থাকে।
📄 দুনিয়ার বিবরণ
আলী রাযি. কে বলা হলো, আমাদের জন্য দুনিয়ার বর্ণনা তুলে ধরুন। তিনি বললেন, সংক্ষেপে না দীর্ঘ করব? তারা বলল, সংক্ষেপে। তিনি বললেন, দুনিয়ার হালালগুলোর হিসাব দিতে হবে আর হারামগুলোর জন্য আযাব হবে।