📘 যেমন ছিলেন তাঁরা > 📄 যে সমস্ত বিষয় থেকে জিহ্বাকে হেফাযত করতে হবে

📄 যে সমস্ত বিষয় থেকে জিহ্বাকে হেফাযত করতে হবে


অভিশাপ দেওয়া, অশ্লীল ও লাগামহীন কথাবার্তা বলা, বেশি বেশি আল্লাহর অসন্তুষ্টিমূলক হাসি-ঠাট্টা করা, আল্লাহর অসন্তুষ্টিমূলক অনর্থক কথাবার্তা অধিক পরিমাণে বলা এবং গীবত, চোগলখুরি ও ব্যঙ্গ-বিদ্রূপ করা থেকে জিহ্বাকে হেফাজত করতে হবে। বিশেষত আল্লাহর আয়াত, কিতাবসমূহ, নবী-রাসূল, উলামা, তালিগণ এবং দায়ী ও মুজাহিদদেরকে নিয়ে ঠাট্টা- বিদ্রূপ করা থেকে জিহ্বাকে হেফাজত করতে হবে। কারণ, এগুলো নেফাকি ক্বিালামত।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে জিহ্বাকে হেফাযত করা যাবে?

📄 কীভাবে জিহ্বাকে হেফাযত করা যাবে?


১. জিহবাকে আল্লাহর ইবাদতে মশগুল রাখা এবং এর দ্বারা আল্লাহর নিকট কী পরিমাণ বিনিময় রয়েছে, তা অনুধাবন করা। কারণ, উত্তম কথা তোমাকে জাহান্নাম থেকে নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। বিশুদ্ধ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে, তিনি বলেন- “বান্দা এক টুকরো খেজুর ও একটি উত্তম কথার দ্বারা জাহান্নাম থেকে বেঁচে যায়।”
২. সালাফে সালেহীনদের জীবনী পাঠ: তাতে উত্তম নমুনা রয়েছে, যা অনর্থক কাজ বাদ দিয়ে অর্থবহ কাজে নিজেকে ব্যস্ত রাখতে অনুপ্রেরণা যোগাবে।
৩. আল্লাহর নিকট দুআ করবে; যেন আল্লাহ তোমার জিহ্বাকে অনর্থক কথা বলা থেকে হেফাজত করেন এবং সঠিক কথা বলার তাওফীক দান করেন। কারণ, এর দ্বারা আমল সংশোধন হবে এবং গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا . يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তাহলে আল্লাহ তোমাদের আমল সংশোধন করে দেবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন।”
হাদীসে বর্ণিত দুআর মধ্যে রয়েছে- قُلْ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي “বল, হে আল্লাহ! আমাকে হিদায়াত দান করুন এবং আমার কথা ও কাজ সঠিক করে দিন।”
এই বলে আল্লাহর নিকট দুআ করবে-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ لِسَانًا يَرْضِيْكَ عَنِّي ، وَأَعُوْذُ بِكَ مِنْ لِسَانٍ يُغْضِبُكَ عَلَيَّ
“হে আল্লাহ! আমি তোমার নিকট এমন জিহ্বা চাই; যা তোমাকে আমার প্রতি সন্তুষ্ট করবে এবং এমন জিহ্বা থেকে আশ্রয় চাই; যা তোমাকে আমার প্রতি ক্রোধাম্বিত করবে।”

টিকাঃ
১২৯. সূরা আহযাব: ৭০-৭১
১৩০. সহীহ মুসলিম: ২৭২৭

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কথার মধ্যে দুটি বড় বিপদ রয়েছে

📄 কথার মধ্যে দুটি বড় বিপদ রয়েছে


ইবনুল কায়্যিম রহ. বলেন, জবানের মধ্যে দু’টি বড় বিপদ রয়েছে, একটি থেকে মুক্তি পেলেও অপরটি থেকে মুক্তি পাওয়া যায় না। একটি হলো- কথা বলার বিপদ, আরেকটি হলো- চুপ থাকার বিপদ। আপন আপন সময়ে প্রত্যেকটিই অপরটি থেকে বড় বিপদ হতে পারে।
যেমন, যে হক কথা বলা থেকে চুপ থাকে, সে হলো- বোবা শয়তান, আল্লাহর অবাধ্য, রিয়াকারী ও শেষবিচারকারী (যদি নিজের ওপর আশঙ্কা থাকে)।
আর যে ভ্রান্ত কথা বলে, সে হলো- বাকশীল শয়তান, আল্লাহর অবাধ্য।
বেশিরভাগ মানুষই কথা বলা ও চুপ থাকার ক্ষেত্রে সঠিক অবস্থা থেকে বিচ্যুত। তারা এ দুটির যে কোনো একটিতে লিপ্ত।
মধ্যমপন্থীরাই হচ্ছে সরল সঠিক পথের অনুসারী। যারা নিজেদের জিহ্বাকে বাতিল কথা থেকে হেফাজত করে। আর যা পরকালে উপকারী হবে, তা বলে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00