📘 যেমন ছিলেন তাঁরা > 📄 প্রকৃত মুসলিম

📄 প্রকৃত মুসলিম


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ “সেই ব্যক্তি প্রকৃত মুসলিম, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে।”

টিকাঃ
৩৮. সহীহ বুখারী : ৬০১৮; সহীহ মুসলিম : ৪৮
৩৯. সহীহ বুখারী : ১০; সহীহ মুসলিম : ৪১

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 সবচেয়ে কঠিন আমল

📄 সবচেয়ে কঠিন আমল


দাউদ আত-ত্বায়ী রহ. একবার মুহাম্মাদ ইবনে আব্দুল আযীয রহ. কে বললেন, তুমি কি জানো না?- জবানের হেফাজত করাই সবচেয়ে কঠিন ও সর্বশ্রেষ্ঠ আমল। তিনি বললেন, হ্যাঁ; কিন্তু আমাদের কী অবস্থা হবে?

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 জবানের ব্যাপারে সালাফদের অবস্থা

📄 জবানের ব্যাপারে সালাফদের অবস্থা


হাসান বসরি রহ. বলেন, জিহ্বা হলো দেহের নিয়ন্ত্রক। যখন জিহ্বা কোনো অপরাধ করে, তখন অন্যান্য অপরাধে লিপ্ত হয়। জিহ্বা বিরত থাকলে অন্যান্য অঙ্গও বিরত থাকে।
হাসান ইবনে সালেহ রহ. বলেন, আমি তাকওয়ার অনুসন্ধান করলাম। জিহ্বার চেয়ে কম তাকওয়া অন্য কোনো অঙ্গে পাইনি।
উমর ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত, তিনি আবু বকর সিদ্দীক রাযি. এর নিকট গেলেন। তিনি দেখলেন, আবু বকর রাযি. তাঁর জিহ্বা টেনে ধরেছেন। উমর রাযি. বললেন, থামুন! আল্লাহ আপনাকে ক্ষমা করুন! আবু বকর রাযি. বললেন, এ বস্তুই আমাকে मुसीबत ফেলেেছে।
কে বললেন এ কথা? তিনি হলেন নবী-রাসূলগণের পরে সর্বোত্তম ব্যক্তি– আবু বকর রাযি.। আউস ইবনে কায়সান রহ. দীর্ঘ নীরবতার ব্যাপারে ওযর পেশ করতেন। তিনি বলতেন, আমি আমার জিহবাকে পরীক্ষা করেছি, আমি দেখলাম সে অনেক তিরস্কৃত ও হীন প্রকৃতির।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে তুমি তোমার দোষ-ত্রুটি গোপন করবে?

📄 কীভাবে তুমি তোমার দোষ-ত্রুটি গোপন করবে?


ইমাম নববী রহ. বলেন, কাস ইবনে সায়িদা ও আকসাম ইবনে সাইফী রহ. এক জায়গায় একত্রিত হলেন। একজন আরেকজনকে বললেন, আদম সন্তানের মধ্যে কী পরিমাণ দোষ পেলে? অপরজন বলল, তা অগুনতি। আমি আট হাজার জনকে গুণেছি। তারপর একটি পদ্ধতি পেয়েছি, যেটি অবলম্বন করলে তুমি তোমার সব দোষ গোপন করতে পারবে। প্রথমজন বললেন, তা কী? অপরজন বললেন, তা হচ্ছে জবানের হেফাজত করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00