📘 যেমন ছিলেন তাঁরা > 📄 মুসলিমের জীবনে আল্লাহর বড়ত্ব অনুধাবনের গুরুত্ব

📄 মুসলিমের জীবনে আল্লাহর বড়ত্ব অনুধাবনের গুরুত্ব


যে আল্লাহর বড়ত্ব ও মহত্ত্বের প্রতি দৃষ্টি দেবে, সে তাঁর সম্মানিত বিষয়সমূহকে সম্মান করবে এবং তাঁর যথাযথ মূল্যায়ন করবে, তাঁর আদেশ-নিষেধকে বড় মনে করবে এবং তাঁর একটি ছোট অবাধ্যতাও তার কাছে অনেক ভারী মনে হবে। সে আল্লাহকে এমন ভয় করবে; যেন একটি আস্ত পাহাড় তার ওপর পতিত হবে।
আমরা যদি আল্লাহর বড়ত্ব অনুধাবন করি, তাঁর প্রতি যে দাসত্ব, আনুগত্য ও বিনয় প্রদর্শন করা আবশ্যক; তা উপলব্ধি করি এবং তাঁর যথাযথ হক বুঝতে সক্ষম হই; তাহলে আমরা নিজেদের মন থেকে বেশি হিসাব নিতে পারব। আমাদের প্রতি আল্লাহর নেয়ামতরাজি ও আমাদের পক্ষ থেকে তাঁর অবাধ্যতার পরিমাণ মিলিয়ে দেখতে পারব এবং আমাদের প্রতি তাঁর হক ও আমরা আমাদের আখিরাতের জন্য কি অগ্রে প্রেরণ করেছি; তাও মিলিয়ে দেখতে পারব।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 বড়ত্ব আল্লাহর একটি গুণ

📄 বড়ত্ব আল্লাহর একটি গুণ


ইমাম আসবাহানী রহ. বলেন, বড়ত্ব আল্লাহর একটি গুণ, কোনো সৃষ্টি এর উপযুক্ত নয়।
তবে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝেও এক প্রকার বড়ত্ব সৃষ্টি করেছেন, এর মাধ্যমে একজন অন্যজনকে মর্যাদা দান করেন।
যেমন মানুষের মধ্যে কেউ সম্পদকে বড় মনে করে।
কেউ সন্তানকে বড় মনে করে।
কেউ ইলমকে বড় মনে করে।
কেউ ক্ষমতাকে বড় মনে করে।
কেউ পদকে বড় মনে করে।
এভাবে প্রত্যেকেই একটিকে অপরটির তুলনায় বড় মনে করে এবং একে অপরকে সম্মান প্রদর্শন করে।
আর আল্লাহ তাআলা সর্বাবস্থায়ই বড় এবং সম্মানিত। সুতরাং যে আল্লাহর বড়ত্বকে হক বুঝতে পেরেছে, তার উচিত এমন কথা না বলা; যা আল্লাহ অপছন্দ করেন। আর কোনো গুনাহে লিপ্ত হয়ে আল্লাহর অসন্তুষ্টিতে নিপতিত না হওয়া, কারণ তিনি বান্দার সকল কর্ম সম্পর্কে অবগত।
ফুযাইল ইবনে ইয়ায়াকে বলা হলো, সর্বাধিক আশ্চর্যজনক জিনিস কী? তিনি বললেন, তা হলো- তুমি আল্লাহকে চেন; কিন্তু তারপরেও তাঁর অবাধ্যতা কর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00