📘 যেমন ছিলেন তাঁরা > 📄 গুনাহের কিছু কুফল

📄 গুনাহের কিছু কুফল


ইবনুল কাইয়্যম রহ. বলেন, গুনাহের একটি কুফল হলো, তা অন্তরে মহান আল্লাহর বড়ত্ব কমিয়ে দেয়।
বিশর আল-হাফি রহ. বলেন, মানুষ যদি আল্লাহর বড়ত্বের ব্যাপারে চিন্তা করত, তাহলে কখনো তাঁর অবাধ্যতা করত না।
যার অন্তরে আল্লাহর বড়ত্ব হালকা হয়ে যায়, যার অন্তরে আল্লাহর মহত্ত্ব দুর্বল হয়ে যায়, তার গুনাহ ও অবাধ্যতা করা সহজ হয়ে যায়। সে যেন জেনে রাখে যে, সে নিজেই ক্ষতি করছে। আল্লাহ তাআলা'র অসংখ্য বান্দা রয়েছে: যারা আল্লাহ তাআলা'র আদেশের অবাধ্যতা করে না এবং তাদেরকে যে আদেশ করা হয়, তারা তা-ই পালন করে। যারা সংখ্যায় আমাদের চেয়েও অধিক এবং আমাদের চেয়েও বেশি ভয় ও ইবাদত করে। তারা দিবারাত্রি আল্লাহর তাসবীহ পাঠ করে, কখনো বিরতি দেয় না।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 নিজেকে আল্লাহর বড়ত্ব বর্ণনায় অভ্যস্ত কর

📄 নিজেকে আল্লাহর বড়ত্ব বর্ণনায় অভ্যস্ত কর


যখন বান্দা নামাজের মধ্যে হৃদয় ও আত্মাকে বিনয়, স্থিরতা এবং মনোযোগ ও ভাবনার ওপর অভ্যস্ত করে তুলবে, তখন তার মনে আল্লাহর ভয় ও ভালোবাসা গেঁথে যাবে। তাঁর দান ও নেয়ামত পাবার আশা দৃঢ় হবে এবং প্রত্যেক কাজে আল্লাহর ভয় তাকে সহায়তা করবে। তার কোনো অবস্থা ও কোনো কাজ তার সৃষ্টিকর্তার ভয়শূন্য হবে না।
ফলে শয়তান যখন তাকে কোনো বিষয়ে প্ররোচিত করবে, কোনো মন্দ বিষয়কে তার সামনে সুন্দর করে তুলবে, তখন সে এ কথা বলে তা থেকে মুক্ত থাকবে– “إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ আমি সকল জগতের সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করি।”

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 যিকির দুই প্রকার

📄 যিকির দুই প্রকার


কাযী ইয়ায রহ. বলেন, আল্লাহর যিকির দুই প্রকার: অন্তরের যিকির এবং জবানের যিকির। অন্তরের যিকির আবার দুই প্রকার:
ক. আল্লাহ তাআলা'র বড়ত্ব, মহত্ত্ব, ক্ষমতা, রাজত্ব এবং জমিন ও আসমানে তাঁর নিদর্শনাবলির ব্যাপারে চিন্তা করা। এটা-ই হলো, সর্বোন্নত ও সবচেয়ে বড় যিকির।
খ. তাঁর আদেশ-নিষেধ পালনের সময় অন্তরে তাঁকে স্মরণ করা। আর স্মরণ করার মাধ্যমে তিনি যা আদেশ করেছেন, তা পালন করা আর তিনি যা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা এবং সে সকল বিষয় সন্দেহপূর্ণ তার নিকট থেকে যাওয়া!
আর জবানের যিকির: এটা হলো যিকিরসমূহের মাঝে দুর্বল যিকির; কিন্তু তথাগি এর মধ্যেও মহাফযীলত রয়েছে, যা অসংখ্য হাদীসে বর্ণিত হয়েছে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর যিকিরের সুফল

📄 আল্লাহর যিকিরের সুফল


আল্লাহ তাআলা'র যিকির অন্তরে তাঁর বড়ত্বের উপলব্ধি সৃষ্টি করে এবং এ কথার অনুভূতি সৃষ্টি করে যে, তিনিই সবকিছুর ওপর ক্ষমতাবান, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। তিনি আসমানসমূহ ও জমিনকে টলে যাওয়া থেকে রক্ষা করেন এবং এরও সকল সংস্থাপনে তিনি ক্লান্ত হন না। আর তখনই যিকিরকারী সফলতা ও প্রশান্তি অনুভব করবে, যে সফলতা ও প্রাপ্তির অনুভূতি তাঁর অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গকে ঢেকে নেবে।
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ “যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। শুনে রেখ, আল্লাহর যিকিরে অন্তর প্রশান্ত হয়।”

টিকাঃ
৬৬. সূরা রা'দ: ২৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00