📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর কাছে মুখাপেক্ষী হওয়ার আনন্দ

📄 আল্লাহর কাছে মুখাপেক্ষী হওয়ার আনন্দ

স্বীয় প্রতিপালকের সামনে ভেঙে পড়া, তাঁকে ডাকা ও তাঁর নিকট দুআ করার মাঝে রয়েছে অবনমনীয় স্বাদ, যা অতুলনীয়।
জনৈক আল্লাহওয়ালা বলেন, আল্লাহর নিকট আমার একটি প্রয়োজন যে কবে আর আমি তাঁর নিকট তা চাইব; ফলে আমার নিকট তাঁর মুনাজাত ও মারিফাতের কিছু অংশ লাভ হবে এবং বিনয় ও ভদ্রদশা প্রকাশ করার সুযোগ হবে। আমার এমন অবস্থা সর্বদা জারি থাকা আর আমার প্রয়োজন পূরণ হতে বিলম্বিত হওয়াও আমার নিকট অধিক পছন্দনীয়।
আল্লাহকে পাওয়ার সুরক্ষিততম পথ:
সাহল আত-তাসতারী রহ. বলেন, বান্দা ও তাঁর রবের মাঝে সর্বাধিক সংক্ষিপ্ত পথ হলো– দীনতা প্রকাশ করা।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 রহমতের দরজাসমূহ কখন খুলে দেওয়া হয়?

📄 রহমতের দরজাসমূহ কখন খুলে দেওয়া হয়?

শাইখুল ইসলাম রহ. বলেন, যখন বান্দা আল্লাহর নিকট সত্যিকারার্থে মুখাপেক্ষিতা প্রকাশ করে এবং একনিষ্ঠভাবে তাঁর নিকট সাহায্য চায়, তখন আল্লাহ তাঁর দুআ কবুল করেন, তাঁর দুঃখ দূর করেন এবং তার জন্য রহমতের দরজাসমূহ খুলে দেন। আর এমন ব্যক্তিই তাওয়াক্কুল ও দুআর প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে; যা অন্যরা আস্বাদন করতে পারে না।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর নিকট উসীলা পেশ করার ক্ষেত্রে যে জিনিসটি সর্বোত্তম

📄 আল্লাহর নিকট উসীলা পেশ করার ক্ষেত্রে যে জিনিসটি সর্বোত্তম

বান্দা সর্বোত্তম যে জিনিসের দ্বারা আল্লাহর নিকট উসীলা পেশ করবে; তা হলো সর্বাবস্থায় তাঁর নিকট মুখাপেক্ষিতা প্রকাশ করা, সকল কাজে দৃঢ়ভাবে সুন্নাহর অনুসরণ করা, হালাল পন্থায় রিযিক অন্বেষণ করা।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে তুমি তোমার প্রয়োজন পূরণ করবে?

📄 কীভাবে তুমি তোমার প্রয়োজন পূরণ করবে?

ইবনুল কায়্যিম রহ. বলেন: যে ব্যর্থ হয়েছে সে কেবল কৃতজ্ঞতা প্রকাশ না করা এবং দুআ ও দীনতা প্রকাশে অবহেলা করার কারণেই ব্যর্থ হয়েছে। আর আল্লাহর ইচ্ছা ও সাহায্যে যে সফল হয়েছে, সে কেবল শোকর আদায়, সর্বান্তকরণে দুআ ও মুখাপেক্ষিতা প্রকাশ করার কারণেই সফল হয়েছে।
একটি বাস্তব দৃষ্টান্ত:
ইবনুল কায়্যিম রহ. বলেন, আমি শাইখুল ইসলাম রহ. কে দেখেছি– তিনি যখন বিভিন্ন মাসআলা বুঝতেন না বা কঠিন মনে করতেন, তখন দ্রুত তাওবা, ইস্তেগফার, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা ও কাকুতি-মিনতি করতে চলে যেতেন। আল্লাহর নিকট সঠিক সিদ্ধান্ত কামনা করতেন এবং তাঁর রহমতের খাযানাসমূহ খোলার দুআ করতেন। অতঃপর অল্প সময়ের মধ্যেই তাঁর ওপর আল্লাহর অবারিত রহমত নাযিল হত। আল্লাহর সাহায্য একের পর এক এমনভাবে আসতে থাকত যে, তিনি কোনটা দিয়ে শুরু করবেন– এ ভাবনার সম্মুখীন হতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00