📘 যেমন ছিলেন তাঁরা > 📄 ওলী কে?

📄 ওলী কে?


শাইখুল ইসলাম রহ. বলেন, যে-ই মুমিন ও মুত্তাকী হয়, সে-ই আল্লাহ্র ওলী।
হাফেজ ইবনে হাজার রহ. বলেন, 'আল্লাহ্র ওলী' দ্বারা উদ্দেশ্য হলো- আল্লাহ্ সম্বন্ধে এমন জ্ঞানী ব্যক্তি; যে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ্র আনুগত্য করে এবং তাঁর ইবাদতে একনিষ্ঠ থাকে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে আল্লাহর শ্রেষ্ঠ ওলীদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ণীত হয়?

📄 কীভাবে আল্লাহর শ্রেষ্ঠ ওলীদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ণীত হয়?


শাইখুল ইসলাম রহ. বলেন, যেহেতু মুমিন ও মুত্তাকীগণই আল্লাহ্র ওলী, সেহেতু বান্দার ঈমান ও তাকওয়ার পরিমাণ হিসাবেই আল্লাহ্র সাথে তার ওয়ালায়াাত (বন্ধুত্ব) হবে। তাই যে সবচেয়ে বেশি ঈমান ও তাকওয়ার অধিকারী, আল্লাহ্র সাথে তার বন্ধুত্বও সর্বাধিক হবে। সুতরাং ঈমান ও তাকওয়ার ক্ষেত্রে যে যত বেশি পূর্ণতা লাভ করবে, সে আল্লাহ্ তাআলা'র তত বেশি বন্ধুত্বের স্তরে উন্নীত হবে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর ওলীদের বৈশিষ্ট্যাবলি

📄 আল্লাহর ওলীদের বৈশিষ্ট্যাবলি


শাইখুল ইসলাম রহ. বলেন, যার ভালোবাসা আল্লাহ্র সন্তুষ্টির জন্য, ঘৃণা ও আল্লাহ্র সন্তুষ্টির জন্য; যে শুধু আল্লাহ্র জন্যই ভালোবাসে, আল্লাহ্র জন্যই ঘৃণা করে, আল্লাহ্র জন্যই কাউকে দান করে আবার আল্লাহ্র জন্যই কাউকে নিষেধ করে, এমন ব্যক্তির অবস্থাই আল্লাহ্র পূর্ববর্তী ওলীদের অবস্থা।
ওলী ততক্ষণ পর্যন্ত ওলী হতে পারে না, যতক্ষণ না সে আল্লাহ্র শত্রুদের ঘৃণা করে, তাদের প্রতি শত্রুতা লালন করে এবং তাদের বিরুদ্ধাচরণ করে। তাই আল্লাহ্র শত্রুদের সঙ্গে শত্রুতা রাখা ও তাদের বিরুদ্ধাচরণ করা হলো বাকি ওলিত্বের পূর্ণাঙ্গতা ও বিশুদ্ধতার মাপকাঠি।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর ওলীদের বিভিন্ন স্তর

📄 আল্লাহর ওলীদের বিভিন্ন স্তর


শাইখুল ইসলাম রহ. বলেন, আল্লাহ্র ওলীদের দুটি স্তর রয়েছে। একটি হলো মাক্বুনুন সাবিকুন অগ্রগামী ও নেকটাশীলদের স্তর। আর আরেকটি হলো ডানপন্থী নেককারদের স্তর। আল্লাহ্ তাআলা তাঁর কিতাবের বিভিন্ন স্থানে তাঁদের কথা আলোচনা করেছেন। যেমন, সূরা ওয়াক্বিয়ার শুরু দিকে এবং শেষের দিকে। আল্লাহ্ তাআলা বলেন- وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً . فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ . وَأَصْحَابُ الْمَشْئَمَةِ مَا أَصْحَابُ الْمَشْئَمَةِ . وَالسَّابِقُونَ السَّابِقُونَ . أُولَئِكَ الْمُقَرَّبُونَ فِي جَنَّاتِ النَّعِيمِ . ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ . وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
“এবং তোমরা তিনভাগে বিভক্ত হয়ে পড়বে। যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা! আর যারা বাম দিকে, কত হতভাগা তারা! অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। তারাই নেকটাশীল, নেয়ামতপূর্ণ উদ্যানসমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে।”

টিকাঃ
৮৮. সূরা ওয়াক্বিয়াহ: ৭-১৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00