📘 যেমন ছিলেন তাঁরা > 📄 মুজাহিদের মহাপ্রতিদান

📄 মুজাহিদের মহাপ্রতিদান


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
... فَإِنَّ مُقَامَ أَحَدِكُمْ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِن صَلَاتِهِ فِي بَيْتِهِ سَبْعِينَ عَامًا، أَلا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ ، وَيُدْخِلُكُمْ الْجَنَّةَ ؟ اغْزُوا فِي سَبِيلِ اللَّهِ ، مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ فُوَاقَ نَاقَةٍ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ
“আরও আল্লাহর রাস্তায় জিহাদে অবস্থান করা স্বীয় ঘরে ৭০ বছর নফল নামাজ পড়া থেকে উত্তম। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন এবং জান্নাতে প্রবেশ করান? তা হলে আল্লাহর পথে জিহাদ কর। যে আল্লাহর পথে উষ্ট্রীর দুধ দোহন পরিমাণ সময় যুদ্ধ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।”

টিকাঃ
৩৬. সুনানে তিরমিযী: ১৬৫০

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 জিহাদের সমতুল্য কোনো ইবাদত নেই

📄 জিহাদের সমতুল্য কোনো ইবাদত নেই


قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا يَعْدِلُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ ؟ قَالَ لاَ تَسْتَطِيعُونَ ؛ فَأَعَادُوا عَلَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يَقُولُ لَا تَسْتَطِيعُونَ ثُمَّ قَالَ مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْقَانِتِ بِآيَاتِ اللَّهِ لَا يَفْتُرُ مِنْ صِيَامٍ وَلاَ صَلاةٍ حَتَّى يَرْجِعَ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল! জিহাদের সমতুল্য কি আছে? তিনি উত্তর দিলেন, তোমরা সেটা করতে পারবে না। এভাবে দু’বার কি তিনবার প্রশ্ন করা হলো। তিনিও প্রতিবারই বললেন, তোমরা সেটা করতে সক্ষম নও। তারপর তিনি বললেন- আল্লাহর পথে জিহাদকারীর উদাহরণ হলো, ধারাবাহিকভাবে রোজা পালনকারী ও রাত্রি জাগরণ করে নামাজে কুরআন তিলাওয়াতকারীর ন্যায়, যে তার রোজা ও নামাজে একটুও বিরতি দেয় না, যতক্ষণ না আল্লাহর পথের মুজাহিদ গৃহে ফিরে আসে।”

টিকাঃ
৩৭. সহীহ বুখারী: সহীহ মুসলিম

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00