📄 জিহাদের মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত
শাইখুল ইসলাম রহ. বলেন, জেনে রাখো! জিহাদের মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ। আর তা বণ্টনের মধ্যে রয়েছে ধ্বংস। আল্লাহ তায়ালা তাঁর কিতাবে বলেন- فَلَا هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ ۚ “আপনি বলুন, তোমরা তো আমাদের ব্যাপারে দুটি কল্যাণের যে কোনো একটির অপেক্ষায় আছ।”
অর্থাৎ হয়তো বিজয় ও সফলতা নতুবা শাহাদাত ও জান্নাত। সুতরাং মুজাহিদিনের মধ্যে যারা বেঁচে থাকেন, তারা সম্মানিত হয়ে বেঁচে থাকেন। তাঁদের জন্য আছে দুনিয়াবী প্রতিদান এবং পরকালীন মহাকল্যাণ। আর যারা মারা যান বা নিহত হোন, তাঁদের জন্য রয়েছে জান্নাত।
টিকাঃ
৩১. সূরা তাওবা: ৫২
📄 শহীদদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যাবলি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ وَيُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُوتَةُ مِنْهُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَيُزَوَّجُ اثْنَيْنِ وَسَبْعِينَ مِنَ الْحُورِ الْعِينِ وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِ
“আল্লাহর নিকট শহীদদের জন্য ছয়টি বৈশিষ্ট্য রয়েছে: ০১. তাঁকে তাঁর রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার সাথে সাথে ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতে তাঁর বাসস্থান দেখিয়ে দেওয়া হবে। ০২. কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। ০৩. কিয়ামতের মহাত্রাস থেকে নিরাপত্তা রাখা হবে। ০৪. তাঁর মাথায় গাম্ভীর্যের মুকুট পরানো হবে; যার একটি ইয়াকুতী পাথর দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সবকিছু থেকে উত্তম। ০৫. তাঁকে ৭২ জন ডাগর চোখবিশিষ্ট হুরের সাথে বিয়ে দেওয়া হবে। ০৬. তাঁর ৭০ জন নিকটাত্মীয়ের ব্যাপারে তাঁর সুপারিশ কবুল করা হবে।”
টিকাঃ
৩২. সুনানে তিরমিযী: ১৬৬৩; সুনানে ইবনে মাজাহ: ২৭৯৯; মুসনাদে আহমাদ: ১৮৭০৩
📄 শহীদদের সর্ববৃহৎ মর্যাদা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الْأَرْضِ مِنْ شَيْءٍ إِلَّا الشَّهِيْدُ يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلُ عَشْرَ مَرَّاتٍ؛ لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ
“কেউ জান্নাতে প্রবেশ করে আর ফিরে আসতে চাইবে না; যদিও তাকে দুনিয়ার সবকিছু দেওয়া হয়, একমাত্র শহীদ ব্যতীত। শাহাদাতের মর্যাদা প্রত্যক্ষ করে সে কামনা করবে দুনিয়াতে ফিরে আসতে এবং অন্তত দশবার শাহাদাত বরণ করতে চাইবে।”
টিকাঃ
৩৩. সহীহ বুখারী: ২৮১৭; সহীহ মুসলিম: ১৮৮৯
📄 জিহাদের মাঝে রয়েছে প্রকৃত জীবন
আল্লাহ তায়ালা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ
“হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের সে কাজের প্রতি আহ্বান করেন, যা তোমাদের জীবন্ত করবে।”
ইবনুল কায়্যিম রহ. বলেন, দুনিয়া, কবর ও আখিরাতে জীবনদানকারী সর্ববৃহৎ মাধ্যমটির অন্যতম হলো- জিহাদ।
দুনিয়ায় জীবন দান তথা শত্রুদের বিরুদ্ধে মুসলিমদের শক্তি ও ক্ষমতা জিহাদের মাধ্যমেই লাভ হয়।
আর কবরে জীবন লাভের ব্যাপারে আল্লাহ বলেন-
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
“যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাঁদের তোমরা মৃত ধারণা করো না; বরং তাঁরা জীবিত। তাঁরা তাঁদের রবের নিকট রিযকপ্রাপ্ত।”
আর আখিরাতে জীবন লাভের স্বরূপ হলো: পরকালের জীবনে আল্লাহর নেয়ামত প্রাপ্তি ও পুরস্কার অন্যজনের চেয়ে অনেক বেশি মহান ও মর্যাদাপূর্ণ হবে।
টিকাঃ
৩৪. সূরা আনফাল: ২৪
৩৫. সূরা আলে ইমরান: ১৬৯