📄 জান্নাতের প্রাসাদসমূহ কীভাবে নির্মাণ করা হয়?
ইবনুল কাইয়্যাম রহ. বলেন, জান্নাতের প্রাসাদসমূহ নির্মাণ করা হয় যিকিরের দ্বারা। যিকিরকারী যখন যিকির থামিয়ে দেয়, তখন ফেরেশতাগণ নির্মাণকাজও থামিয়ে দেন।
📄 নিফাক থেকে নিষ্কৃতি
ইবনুল কাইয়্যাম রহ. বলেন, বেশি বেশি আল্লাহর যিকির নিফাক থেকে নিরাপত্তা দেয়। কারণ, মুনাফিকরা আল্লাহর যিকির কম করে।