📘 যেমন ছিলেন তাঁরা 📄 তোমার ঘরকে আল্লাহর যিকিরের স্থান বানাও

📄 তোমার ঘরকে আল্লাহর যিকিরের স্থান বানাও


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
“যে ঘরে আল্লাহর যিকির করা হয়, আর যে ঘরে আল্লাহর যিকির করা হয় না, উভয় ঘরের দৃষ্টান্ত হলো- জীবিত ও মৃতের ন্যায়।”
তাই ঘরকে বিভিন্ন ধরনের যিকির দিয়ে উজ্জীবিত করা আবশ্যক। চাই অন্তরের যিকির হোক বা জবানের হোক, অথবা নামাজ, কুরআন তিলাওয়াত, ইলমে শরীয়ীর আলোচনা, ধর্মীয় কিতাব পাঠ বা উপকারী ক্যাসেট শ্রবণ হোক।
আল্লাহর যিকির না থাকার কারণে আজ কত মুসলিমের ঘর মৃত; বরং সেগুলোর অবস্থা হলো- সর্বদা শয়তানের বাঁশি, গান-বাজনা, গীবত, চোগলখুরি, অপবাদ ইত্যাদিই চলতে থাকে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তিনিই একমাত্র ভরসা।
সেই ঘরের অবস্থাটিই বা কেমন, যা আল্লাহর নাফরমানিতে ভরা? যেমন অবৈধ মেলামেশা, গাইরে মাহরাম নিকটাত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে যারা ঘরে ঢুকে যায় তাদের সামনে যাওয়া ইত্যাদি।
যে ঘরের এ অবস্থা, তাতে ফেরেশতা প্রবেশ করবে কীভাবে! তাই আল্লাহ আপনাদের প্রতি রহম করুন! আপনারা নিজেদের ঘরগুলোকে আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের যিকির দ্বারা আबाद করুন।

টিকাঃ
৮৫. সূরা আহজাব: ৪১-৪২
৮৬. সহীহ মুসলিম: ৭৭৯

📘 যেমন ছিলেন তাঁরা 📄 সালামের মধ্যে আল্লাহর যিকির রয়েছে

📄 সালামের মধ্যে আল্লাহর যিকির রয়েছে


বিশিষ্ট তাবেয়ী মুজাহিদ রহ. বলেন, ইবনে উমর রাযি. আমার হাত ধরে আমাকে নিয়ে বাজারে যেতেন। তিনি বলতেন, আমি বাজারে যাই; কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। শুধু এজন্য যাই; যাতে আমি অনেক লোককে সালাম দিতে পারি এবং আমাকেও অনেকে সালাম দেয়। এতে আমি একবার সালাম দিয়ে দশটি নেকি লাভ করি।
হে মুজাহিদ! সালাম আল্লাহর একটি নাম। তাই যে বেশি বেশি সালাম দিল, সে বেশি বেশি আল্লাহর যিকির করল। তুমি কি অনুভব করেছ, যখন তুমি তোমার মুসলমান ভাইদের সালাম দাও, তখন তুমি আল্লাহর যিকির করছ?

📘 যেমন ছিলেন তাঁরা 📄 মহাউপকারী একটি জ্ঞাতব্য বিষয়

📄 মহাউপকারী একটি জ্ঞাতব্য বিষয়


জনৈক আলেম বলেন, কথা ও কাজের শুরুতে আল্লাহর যিকির করা হচ্ছে, ঘৃণা থেকে ভালোবাসা ও পথভ্রষ্টতা থেকে হিদায়াত লাভের মাধ্যম।

📘 যেমন ছিলেন তাঁরা 📄 আল্লাহর যিকিরের মধ্যে রয়েছে একশ’র অধিক উপকারিতা

📄 আল্লাহর যিকিরের মধ্যে রয়েছে একশ’র অধিক উপকারিতা


ইবনুল কাইয়্যাম রহ. আল্লাহর যিকিরের মধ্যে একশ'র অধিক উপকারিতা রয়েছে। যিকির আল্লাহকে সন্তুষ্ট করে, শয়তানকে বিতাড়িত করে, পেরেশানি দূর করে, রিজিক বৃদ্ধি করে, আল্লাহর ভয় ও স্বাদ সৃষ্টি করে এবং আল্লাহর ভালোবাসা জাগিয়ে তোলে, যা ইসলামের প্রাণ।

ফন্ট সাইজ
15px
17px