📄 ‘আউযু বিল্লাহ’ পড়ার মধ্যেও আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা রয়েছে
কুরআন পাঠে গভীর ভীতি অর্জনের জন্য আল্লাহর নিকট সাহায্য চাওয়ার একটি নমুনা হলো, কুরআন পাঠকারীর জন্য শায়তান مِنْ الشَّيْطَانِ أَعُوذُ بِاللَّهِ বলার বিধান দেওয়া হয়েছে। وَبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ এতে কুরআন পাঠে এবং বিশেষত যে সূরাটি এখন পড়ার ইচ্ছা করছে, তার মধ্যে ভীতি অর্জনের জন্য আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে।
📄 দুআর মধ্যেও আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে
দুআর মধ্যে আল্লাহ থেকে সাহায্য প্রার্থনাও অন্তর্ভুক্ত। এটা সব বিষয়ে ও সব সময় কাম্য। এটার অধিক গুরুত্বের কারণেই আমরা নামাজের প্রতি রাকাতে তার পুনরাবৃত্তি করি- إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ “আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি।”
আর বান্দার জন্য কোনো কিছুই আল্লাহর সাহায্য ছাড়া করা সম্ভব নয়। যে এর থেকে বঞ্চিত হয়, সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।
টিকাঃ
২৪. সুরা ফাতিহা: ০৫