📘 যেমন ছিলেন তাঁরা > 📄 একটি মারাত্মক ভুল

📄 একটি মারাত্মক ভুল


অনেক মানুষ নেক আমল ও নেক নিয়তের ভরসায় আল্লাহ থেকে সাহায্য প্রার্থনা ও তাঁর নিকট মুখাপেক্ষিতা ও দীনতা প্রকাশ করা থেকে বিরত থাকে। এটা একটি মারাত্মক ভুল। আল্লাহ নেক বান্দাগণ এ ব্যাপারে একমত যে, বান্দার যত কল্যাণ সাধিত হয়; তা মূলত আল্লাহ তাআলা’র তাওফীক্বই হয়। আর বেশি বেশি দুআ, প্রার্থনা, সাহায্য চাওয়া এবং বেশি বেশি মুখাপেক্ষিতা ও দুর্বলতা প্রকাশ করার দ্বারাই আল্লাহ্র তাওফীক্ব লাভ হয়। আর এগুলো ব্যাপারে অবহেলা করলে তাওফীক্ব থেকে বঞ্চিত হতে হয়।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কখন তোমার প্রতি আল্লাহর সাহায্য আসবে?

📄 কখন তোমার প্রতি আল্লাহর সাহায্য আসবে?


ইবনুল কায়্যিম রহ. বলেন, যখনই বান্দা পূর্ণাঙ্গ দাসত্ব করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে তার উপর সর্বোচ্চ সাহায্য আসবে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 ‘আউযু বিল্লাহ’ পড়ার মধ্যেও আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা রয়েছে

📄 ‘আউযু বিল্লাহ’ পড়ার মধ্যেও আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা রয়েছে


কুরআন পাঠে গভীর ভীতি অর্জনের জন্য আল্লাহর নিকট সাহায্য চাওয়ার একটি নমুনা হলো, কুরআন পাঠকারীর জন্য শায়তান مِنْ الشَّيْطَانِ أَعُوذُ بِاللَّهِ বলার বিধান দেওয়া হয়েছে। وَبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ এতে কুরআন পাঠে এবং বিশেষত যে সূরাটি এখন পড়ার ইচ্ছা করছে, তার মধ্যে ভীতি অর্জনের জন্য আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 দুআর মধ্যেও আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে

📄 দুআর মধ্যেও আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে


দুআর মধ্যে আল্লাহ থেকে সাহায্য প্রার্থনাও অন্তর্ভুক্ত। এটা সব বিষয়ে ও সব সময় কাম্য। এটার অধিক গুরুত্বের কারণেই আমরা নামাজের প্রতি রাকাতে তার পুনরাবৃত্তি করি- إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ “আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি।”
আর বান্দার জন্য কোনো কিছুই আল্লাহর সাহায্য ছাড়া করা সম্ভব নয়। যে এর থেকে বঞ্চিত হয়, সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।

টিকাঃ
২৪. সুরা ফাতিহা: ০৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00