📘 যেমন ছিলেন তাঁরা > 📄 একজন হৃদয়বান বন্ধুর উপদেশ

📄 একজন হৃদয়বান বন্ধুর উপদেশ


তাই নিজের হিত কামনাকারী জ্ঞানীগণ যেন এ বিষয়টির প্রতি লক্ষ করে! স্বীয় রবের প্রতি মন্দ ধারণার জন্য প্রতিটি সময় তাওবা ও ইস্তেগফার করে। বস্তুত নিজের নফসের প্রতি মন্দ ধারণা করা উচিত; যেটা সকল মন্দের উৎস, সকল অনিষ্টের মূল এবং যা অজ্ঞতা ও জুলুমের আধার। তাই আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ ইনসাফগার ও সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহর প্রতি মন্দ ধারণার চেয়ে নিজের নফসের প্রতি মন্দ ধারণা করাই অধিক উপযুক্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00