📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কোন জিনিস তোমাকে ভালো আমলে উদ্বুদ্ধ করবে?

📄 কোন জিনিস তোমাকে ভালো আমলে উদ্বুদ্ধ করবে?


আবু হুরায়রা রাযি. বলেন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আল্লাহ তাআলার উত্তম ইবাদতসমূহের অন্তর্ভুক্ত।
জেনে রেখ, আল্লাহর প্রতি সুধারণা স্বতন্ত্র একটি ইবাদত। কারণ, যে বিষয়টি বান্দাকে ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করে, তা হচ্ছে- আল্লাহর প্রতি তার এ ধারণা যে, আল্লাহ তাকে তার আমলের প্রতিদান বা বিনিময় দান করবেন এবং তাঁর থেকে তা কবুল করবেন। সুতরাং যে জিনিসটি তাকে আমল করতে উদ্বুদ্ধ করল, তা হচ্ছে সুধারণা। তাই যখনই তার রবের প্রতি ধারণা সুন্দর হবে, তখনই তার আমলও সুন্দর হবে। অন্যথায়, প্রবৃত্তির অনুসরণের সাথে আল্লাহর প্রতি সুধারণা অনর্থক।
মোটকথা মুক্তির মাধ্যমগুলো অর্জন করার সাথে সুধারণা হয়ে থাকে। ধ্বংসের কাজ করে সুধারণা করা যায় না।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 নিন্দনীয় প্রত্যাশা

📄 নিন্দনীয় প্রত্যাশা


ফরজ-ওয়াজিব পরিহার করে এবং গুনাহের কাজে লিপ্ত হয়ে আল্লাহর প্রতি সুধারণা করাই হলো নিন্দনীয় প্রত্যাশা। আর এটা আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নির্ভিক হয়ে যাওয়াও নামান্তর।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর প্রতি ধারণার ক্ষেত্রে অধিকাংশ মানুষের অবস্থা

📄 আল্লাহর প্রতি ধারণার ক্ষেত্রে অধিকাংশ মানুষের অবস্থা


ইবনুল কায়্যিম রহ. বলেন, সৃষ্টজীবের অধিকাংশ; বরং প্রায় সবাই-শুধু তারা ব্যতীত, আল্লাহ যাদের ব্যাপারে তাঁর কছে কল্পনা-আল্লাহর প্রতি অন্যায় ধারণা পোষণ করে। কারণ, অধিকাংশ মানুষ এ ধারণা করে যে, সে ন্যায্য অধিকার পায় নি। তার পাওনা অসম্পূর্ণ রয়েছে। আল্লাহ তাকে যা দিয়েছেন, তার চেয়ে সে বেশি পাওয়ার অধিকার রাখে।
তার ভাবের অবস্থা হলো: আমার রব আমার প্রতি জুলুম করেছে (নাউযুব বিল্লাহ) এবং আমার হকদার ছিলাম, আমাকে তা থেকে বঞ্চিত করেছে। এ ব্যাপারে তার মন তিরিক্ষে সাক্ষ্য দেয়; যদিও মুখে সে তা স্বীকার করে না বা স্পষ্টভাবে বলার মতো দুঃসাহসিকতা দেয় না।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আল্লাহর প্রতি মন্দ ধারণা করার পরিণতি ভয়াবহ

📄 আল্লাহর প্রতি মন্দ ধারণা করার পরিণতি ভয়াবহ


কারণ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা তাওহীদের জন্য একটি আবশ্যকীয় বিষয়। যা আল্লাহ রহমত, অনুগ্রহ, সম্মান, হিকমত ও তাঁর সমস্ত নাম ও গুণাবলির প্রতি ঈমান রাখার কারণেই হয়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা’র প্রতি মন্দ ধারণা তাওহীদের বিরোধী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00