📘 যেমন ছিলেন তাঁরা > 📄 স্বপ্নে সত্যবাদিতার প্রতিক্রিয়া

📄 স্বপ্নে সত্যবাদিতার প্রতিক্রিয়া


শাইখুল ইসলাম রহ. বলেন, নেককারদের স্বপ্ন বেশির ভাগ সত্য হয়। কখনও তাতে এমন কিছুও ঘটে; যা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না।
ইবনুল কাইয়িম রহ. বলেন, যে চায়, তার স্বপ্ন সত্য হোক; সে যেন সর্বদা সত্য বলে। এর প্রমাণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই হাদীস – إِنَّ اللَّهَ أَصْدَقُ الرَّاجِمٍ وَأَثْقَلُ الْكَلَامِ “তোমাদের মধ্যে তার স্বপ্ন সর্বাধিক সত্য, যে তার কথায় সর্বাধিক সত্যবাদী।""

টিকাঃ
১৭. সহীহ মুসলিম: ২২৬৩

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 সত্য কথা কখনও কখনও কবীরা গুনাহকেও মিটিয়ে দেয়

📄 সত্য কথা কখনও কখনও কবীরা গুনাহকেও মিটিয়ে দেয়


শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, কখন একটি নেক কাজের সাথে সত্যবাদিতা ও দৃঢ় বিশ্বাস যুক্ত থাকার কারণে তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তা অনেক কবীরা গুনাহকে মিটিয়ে দেয়।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে তুমি তোমার নামাজে সত্যনিষ্ঠ হবে?

📄 কীভাবে তুমি তোমার নামাজে সত্যনিষ্ঠ হবে?


ইবনুল কাইয়িম রহ. বলেন, সত্যনিষ্ঠতা ও কল্যাণকামিতার নিদর্শন হলো, নামাজে অন্তর আল্লাহর জন্য নিবিষ্ট থাকা। আল্লাহর প্রতি মনোযোগ ফেরানোর জন্য পূর্ণ চেষ্টা করা, স্বীয় অন্তরকে নামাজেই নিবদ্ধ রাখা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে সর্বোত্তম ও পূর্ণরূপে নামাজ আদায় করা। কারণ, নামাজের একটি প্রকাশ্য ও একটি ভেতরগত দিক আছে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 সত্যবাদিতার বিভিন্ন প্রকার

📄 সত্যবাদিতার বিভিন্ন প্রকার


ইবনুল কাইয়িম রহ. বলেন, আল্লাহ তাআ'লা – الَّذِي جَاءَ بِالصِّدْقِ "যিনি সত্য নিয়ে এসেছেন" এ আয়াতের অর্থ হলো, ‘কথা, কাজ ও সর্বাবস্থায় সত্যবাদিতাই যাঁর বৈশিষ্ট্য।’ সত্যবাদিতা হয় এ তিনটি জিনিসের মধ্যে–
কথায় সত্যবাদিতা: শস্যের ছড়ার সাথে কাণ্ডের যেরূপ মিল থাকে, কথার সাথে জিহ্বার সেরূপ মিল থাকা।
যেন ছিলেন তাঁরা...
কাজে সত্যবাদিতা: দেহের সাথে মাথার যেরূপ মিল থাকে, বাস্তবতার সাথে কাজকর্মের সেরূপ মিল থাকা।
অবস্থায় সত্যবাদিতা: অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গের কার্যাবলি একনিষ্ঠভাবে সম্পন্ন হওয়া এবং এর জন্য চেষ্টা-পরিশ্রম করা, নিজের শক্তি-সামর্থ্য ব্যয় করা।
এগুলো অর্জনের মাধ্যমে একজন বান্দা তাদের অন্তর্ভুক্ত হতে পারবে, যারা সত্যবাদীদের কাতারে শামিল হয়েছে। এগুলো পূর্ণরূপে আদায়ের মাধ্যমে তার সত্যবাদিতার মধ্যেও পূর্ণতা অর্জিত হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00