📘 যেমন ছিলেন তাঁরা 📄 সত্য সর্বাবস্থায়ই কল্যাণকর

📄 সত্য সর্বাবস্থায়ই কল্যাণকর


হযরত উমর রাযি. বলেন, সত্য আমাকে নিচু করা–আর এমনটা কমই হয়ে থাকে–মিথ্যাকে অন্যায়ে জনগরিহতা অর্জন করে ফেলা–আর এমনটাও কমই হয়ে থাকে–এর চেয়ে আমার কাছে অধিক পছন্দনীয়। কারণ, মিথ্যা দ্বারা অর্জিত জনগরিহতা অতি সামান্য।
যুন্নুন হাকিম বলেন, সত্য তোমাকে মুক্তি দেবে; যদিও তুমি তাকে ভয় কর। আর মিথ্যা তোমাকে ধ্বংস করবে; যদিও তুমি তাকে নিরাপদ মনে কর।
শাইখুল ইসলাম রহ. বলেন, তাই সত্য হলো, সকল কল্যাণের চাবিকাঠি ; যেমনিভাবে মিথ্যা হলো, সকল অকল্যাণের কলকাঠি।

📘 যেমন ছিলেন তাঁরা 📄 কখন তুমি সত্যবাদিতা থেকে বঞ্চিত হবে?

📄 কখন তুমি সত্যবাদিতা থেকে বঞ্চিত হবে?


সাহল আত-তাস্তারী রহ. বলেন, যে অনর্থক কথাবার্তা বলে, সে-ই সত্য থেকে বঞ্চিত হয়।
সর্বনিম্ন সত্যবাদিতা: কুশাইরী রহ. বলেন, সর্বনিম্ন সত্য হলো, ভেতর এবং বাহির এক রকম হওয়া।
সত্যই শ্রেষ্ঠ সহায়ক: শাইখুল ইসলাম রহ. বলেন, যার মাঝে আল্লাহ সত্য পেয়েছেন, তিনি তাকে সাহায্য করবেন।
সত্যবাদিতার কিছু নিদর্শন: বিপদাপদ এবং ইবাদাতও সবই গোপন রাখা এবং মানুষ এ ব্যাপারে অবগত হোক–এটাকে অপছন্দ করা।
সর্বাধিক উপকারী সত্যবাদিতা: আল্লাহর নিকট নিজের দোষ-ত্রুটি স্বীকার করা। আর সর্বাধিক উপকারী লজ্জা হলো, তুমি তার কাছে এমন কিছু প্রার্থনা করতে লজ্জাবোধ কর, যা তুমি ভালোবাস আর তিনি অপছন্দ করেন।
সুস্থ হিসাব: আবদে উম্মে রাবেয়া আশ-শামিয়া রহ. বলেন, আমার আল্লাহকেআল্লাহ বলার মাঝে সত্যবাদিতার কমতির কারণে আমি পুনরায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

📘 যেমন ছিলেন তাঁরা 📄 স্বপ্নে সত্যবাদিতার প্রতিক্রিয়া

📄 স্বপ্নে সত্যবাদিতার প্রতিক্রিয়া


শাইখুল ইসলাম রহ. বলেন, নেককারদের স্বপ্ন বেশির ভাগ সত্য হয়। কখনও তাতে এমন কিছুও ঘটে; যা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না।
ইবনুল কাইয়িম রহ. বলেন, যে চায়, তার স্বপ্ন সত্য হোক; সে যেন সর্বদা সত্য বলে। এর প্রমাণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই হাদীস – إِنَّ اللَّهَ أَصْدَقُ الرَّاجِمٍ وَأَثْقَلُ الْكَلَامِ “তোমাদের মধ্যে তার স্বপ্ন সর্বাধিক সত্য, যে তার কথায় সর্বাধিক সত্যবাদী।""

টিকাঃ
১৭. সহীহ মুসলিম: ২২৬৩

📘 যেমন ছিলেন তাঁরা 📄 সত্য কথা কখনও কখনও কবীরা গুনাহকেও মিটিয়ে দেয়

📄 সত্য কথা কখনও কখনও কবীরা গুনাহকেও মিটিয়ে দেয়


শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, কখন একটি নেক কাজের সাথে সত্যবাদিতা ও দৃঢ় বিশ্বাস যুক্ত থাকার কারণে তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তা অনেক কবীরা গুনাহকে মিটিয়ে দেয়।

ফন্ট সাইজ
15px
17px