📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আমরা কেন বিনয়ী হই না?

📄 আমরা কেন বিনয়ী হই না?


প্রকাশ্যভাবে সবার মাঝে যে অন্তরের কাঠিন্য, চোখের শুষ্কতা এবং চিন্তাশূন্যতা দেখা যাচ্ছে, এটা আসলে দুনিয়ার ব্যস্ততার কারণে। দুনিয়া আমাদের অন্তরের ওপর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠিত করে ফেলেছে; ফলে ইবাদতেও এটা আমাদের অংশীদার হয়েছে। অন্তর ততক্ষণ পর্যন্ত তার সঠিক অবস্থায় ফিরে যেতে পারবে না, যতক্ষণ না তার সাথে যুক্ত সকল ময়লা থেকে পবিত্র হতে পারবে।
আরিফ বিল্লাহগণ এ ব্যাপারে একমত যে, বিনয়ের কেন্দ্রস্থল হলো ‘অন্তর’। আর অঙ্গ-প্রত্যঙ্গে তার ফলাফল প্রকাশ পায়। তাই প্রকৃত বিনয়ীগণ আল্লাহর জন্য বিনয়ী হয় এবং আল্লাহর ভয়ে ভীত থাকে।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 নামাজের মধ্যকার খুশু’র তাফসীর

📄 নামাজের মধ্যকার খুশু’র তাফসীর


নামাজের মধ্যে খুশু হচ্ছে পূর্ণ মনোযোগ নামাজের জন্য নিয়োগ করা আর অন্য সকল কিছু থেকে মনোযোগ ফিরিয়ে রাখা।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 খুশু’র মূল কথা

📄 খুশু’র মূল কথা


খুশু হচ্ছে অন্তরের নরম, কোমল, প্রশান্ত, অনুগত ও নত হওয়া। তাই যখন অন্তর খুশুবিশিষ্ট (বিনয়ী) হয়, তখন সকল অঙ্গ-প্রত্যঙ্গও বিনয়ী হয়। কারণ, অঙ্গ-প্রত্যঙ্গ তো অন্তরেরই অনুগামী।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 পূর্বসূরিদের খুশু’র কয়েকটি নমুনা

📄 পূর্বসূরিদের খুশু’র কয়েকটি নমুনা


ইবনে জুবায়ের রাযি. যখন নামাজে দাঁড়াতেন, তখন বিনয়ের কারণে এমন হয়ে যেতেন; যেন একটি কাঠ। তিনি যখন সিজদায় যেতেন, চড়ুই পাখি তাঁকে গাছের কর্তিত ডাল মনে করে তার পিঠে বসত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00