📄 তিনটি বিষয় ইলমের অন্তর্ভুক্ত
ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহ. বলেন, তিনটি বিষয় ইলমের অন্তর্ভুক্ত: ১. এমন আল্লাহভীতি, যা তাকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে। ২. এমন চরিত্র, যা মাধ্যমে সে মানুষের সাথে সদাচরণ করে। ৩. এমন সহনশীলতা, যার মাধ্যমে সে মূর্খের মূর্খতাতে প্রতিহত করে।
📄 আল্লাহভীতির একটি নমুনা
এ উম্মাহর পূর্বসুরীদের জীবনীতে হারাম থেকে তাকওয়া অবলম্বন করার অনেক ঘটনাই বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. এর একটি ঘটনা: তাঁর এক সাথী থেকে তিনি একটি কলম ধার নিয়েছিলেন। সেটি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি 'মার্ভ' থেকে সুদূর শামে ফিরে আসেন।
📄 গভীর আল্লাহভীতি
মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে মুরাব্বা রহ. বলেন, আমি আহমাদ ইবনে হান্বল রহ.-এর নিকট ছিলাম। তাঁর নিকট একটি দোয়াত ছিল। ইত্যবসরে আবু আব্দুল্লাহ একটি হাদীস বর্ণনা করলে আমি তাঁর নিকট দোয়াত দিয়ে লেখার জন্য অনুমতি চাইলাম। তিনি বললেন, হে অমুক, তুমি লিখতে পার। আর এটাই হচ্ছে গভীর আল্লাহভীতি।
📄 আল্লাহভীতির ব্যাপারে একটি মূলনীতি
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ওয়াজিব বা মুস্তাহাব পালনের মাধ্যমে জুহদ ও তাকওয়া অর্জিত হয় না। জুহদ ও তাকওয়া অর্জিত হয়, হারাম ও মাকরুহ বিষয়াবলি থেকে বেঁচে থাকার মাধ্যমে।