📄 সবচেয়ে কঠিন আমল
বিশর ইবনুল হারিস রহ. বলেন, সর্বাধিক কঠিন আমল হলো তিনটি: ১. অসচ্ছল অবস্থায় দান করা। ২. নির্জনে তাকওয়া অবলম্বন করা। ৩. এমন ব্যক্তির সামনে হক কথা বলা, যার থেকে আশা ও আশঙ্কা দুটোই করা হয়।
📄 তিনটি বিষয় ইলমের অন্তর্ভুক্ত
ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহ. বলেন, তিনটি বিষয় ইলমের অন্তর্ভুক্ত: ১. এমন আল্লাহভীতি, যা তাকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে। ২. এমন চরিত্র, যা মাধ্যমে সে মানুষের সাথে সদাচরণ করে। ৩. এমন সহনশীলতা, যার মাধ্যমে সে মূর্খের মূর্খতাতে প্রতিহত করে।
📄 আল্লাহভীতির একটি নমুনা
এ উম্মাহর পূর্বসুরীদের জীবনীতে হারাম থেকে তাকওয়া অবলম্বন করার অনেক ঘটনাই বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. এর একটি ঘটনা: তাঁর এক সাথী থেকে তিনি একটি কলম ধার নিয়েছিলেন। সেটি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি 'মার্ভ' থেকে সুদূর শামে ফিরে আসেন।
📄 গভীর আল্লাহভীতি
মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে মুরাব্বা রহ. বলেন, আমি আহমাদ ইবনে হান্বল রহ.-এর নিকট ছিলাম। তাঁর নিকট একটি দোয়াত ছিল। ইত্যবসরে আবু আব্দুল্লাহ একটি হাদীস বর্ণনা করলে আমি তাঁর নিকট দোয়াত দিয়ে লেখার জন্য অনুমতি চাইলাম। তিনি বললেন, হে অমুক, তুমি লিখতে পার। আর এটাই হচ্ছে গভীর আল্লাহভীতি।