📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কীভাবে তুমি নিজের মাঝে আল্লাহর নৈকট্য উপলব্ধি করতে পারবে?

📄 কীভাবে তুমি নিজের মাঝে আল্লাহর নৈকট্য উপলব্ধি করতে পারবে?


ইবনুল কায়্যিম রহ. বলেন, বান্দা আল্লাহর যতটা নিকটবর্তী, ইবাদতে তার মুগ্ধতা সে অনুপাতে ততটা বেশি।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কে প্রকৃত ফকীহ?

📄 কে প্রকৃত ফকীহ?


ইমাম আওযায়ী রহ. বলেন, কথিত আছে যে, ধ্বংস! ইবাদতশূন্য ফকীহ্ চাকরিদারের জন্য, ধ্বংস! সন্দেহ-সংশয় দ্বারা হারামকে হালালকারীর জন্য।
জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন, তাকওয়াহীন ফকীহ'র উপমা সেই প্রদীপের মতো, যে নিজেকে পুড়িয়ে ঘর আলোকিত করে।
ইমাম শাবী রহ. বলেন, আমরা আলেম বা ফকীহ নই। আমরা এমন কিছু লোক, যারা একটি হাদীস শ্রবণ করেছি, তারপর তা তোমাদের নিকট বর্ণনা করেছি। আমরা শুনেছি, ফকীহ হলেন তিনি, যিনি আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তুসমূহ থেকে বেঁচে থাকেন। আর আলেম হলেন তিনি, যিনি মহান আল্লাহকে ভয় করেন।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 কখন ইবাদতে স্বাদ পাওয়া যাবে?

📄 কখন ইবাদতে স্বাদ পাওয়া যাবে?


বিশর ইবনুল হারিস রহ. বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ও কামনা-বাসনার মাঝে একটি লোহার প্রাচীর দাঁড় না করাবে।
ইয়াহইয়া ইবনে মুয়ায রহ. বলেন, শরীর রোগাক্রান্ত হয় ব্যথা-বেদনার কারণে। হৃদয় রোগাক্রান্ত হয় গুনাহের কারণে। তাই অসুস্থ হলে শরীর যেমন খাবারের স্বাদ পায় না, তেমনিভাবে গুনাহ করলেও হৃদয়ে ইবাদতের স্বাদ পাওয়া যায় না।
উছাইবা ইবনুল ওয়ারুদ রহ. কে বলা হলো, যে গুনাহ করে সে কি ইবাদতের স্বাদ পায়? তিনি বললেন, না। এমনকি যে গুনাহের ইচ্ছা করে, সেও না।

📘 যেমন ছিলেন তাঁরা > 📄 আমাদের ওপর আল্লাহর হক কী?

📄 আমাদের ওপর আল্লাহর হক কী?


আমাদের ওপর আল্লাহর হক হলো, আমরা তাঁরই ইবাদত করব, তাঁর সাথে কোনো কিছুকে শরীক করব না এবং সামান্য ইবাদতও মহান আল্লাহ ছাড়া অন্য কারও জন্য নিবেদন করব না। কারণ, একমাত্র মহান আল্লাহ তাআলাই সকল প্রকার ইবাদতের হকদার। তাওহীদ শুধু তাঁরই, আনুগত্য শুধু তাঁরই। জবাই, মানত এবং কসম শুধু তাঁরই নামে হবে, তাওয়াফ কেবল তাঁর ঘরঘরেই করতে হবে, শাসনকর্তৃত্ব একমাত্র তাঁরই অধিকার। কারণ, একমাত্র তিনিই ইবাদতের উপযুক্ত।
হাসান বসরী রহ. মসজিদে প্রবেশ করে একটি মজলিসের পাশে বসলেন, যেখানে কথা চলছিল। তিনি তাদের কথা শোনার জন্য চুপ করে রইলেন। তারপর বললেন, এ লোকগুলোর নিকট ইবাদত নিরর্থক হয়ে গেছে। তাদের কাছে গল্পগুজব ইবাদতের চেয়ে প্রিয় হয়ে গেছে। আল্লাহভীতি কমে যাওয়ার কারণে তারা (এমন) কথাবার্তা বলছে।
ইবাদতের প্রাণ হলো, আল্লাহর বড়ত্বের অনুভূতি ও তাঁর প্রতি ভালোবাসা। যখন একটি অপরটি থেকে পৃথক হয়ে যায়, তখন ইবাদত-বন্দেগি বিনষ্ট হয়ে যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00